এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশের বাড়িতে সিবিআই হানা

এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে হানা দিল সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি এদিন তাঁর কোয়ার্টার ও দফতরে তল্লাশি চালান গোয়েন্দারা।

বুধবার সকাল দশটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারীরা শিলিগুড়িতে এসে পৌঁছয়। দু’টি দলে ভাগ হয়ে দু’জায়গায় তল্লাশি অভিযানে যান গোয়েন্দারা। একটি দল উপাচার্যের দফতরে যায়, আরেকতি দল তাঁর বাসভবনে যায়। এদিন তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় এদিন দফতরের বাইরে থাকা সমস্ত কর্মীরা ছিলেন তাদের মোবাইল জমা নিয়ে নেয় সিবিআই আধিকারিকরা। যাতে বাইরে যোগাযোগ করতে না পারেন তাঁরা সেই কারণে এই পদক্ষেপ তদন্তকারীদের। অন্যদিকে এদিন দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে সুবীরেশের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। আলমারিতে তালা দেওয়া হয়, সিল করে দেওয়া হয়েছে তাঁর ফ্ল্যাট।

উল্লেখ্য ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সুবীরেশ ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাঁর। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটি যে রিপোর্ট জমা দিয়েছিল, সেখানে সুবীরেশ ভট্টাচার্যের নামের উল্লেখ ছিল। সেই রিপোর্টে বলা হয়, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষা না দিয়ে নিয়োগ পেয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর ভূমিকা খতিয়ে দেখতে এই তল্লাশি বলে সূত্রের খবর।

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার