পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে CBI হানা

কলকাতা পুরনিগমের ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং কলকাতা পুরনিগমের তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্যের বাড়িতে সিবিআই হানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহি সভার পরেরদিনই শাহি টিমের হানাদারি রাজ্যের শাসক দলের কাউন্সিলরের বাড়িতে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay) ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর(TMC Councilor) তথা কলকাতা পুরনিগমের(KMC) শাসক শিবিরের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের(Bappaditya Dasgupta) বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। কলকাতা পুরনিগমের ১০১ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের পাটুলির বাড়িতে এদিন সকাল পৌনে ৯টা নাগাদ চলে আসেন CBI আধিকারিকেরা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অঙ্গ হিসাবেই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

বাপ্পাদিত্য বরাবরই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলরদের মধ্যে অন্যতম। পার্থ’র অবর্তমানে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর মূল উদ্যোক্তাও তিনি। কিন্তু এর আগে বাপ্পাদিত্যের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। স্বাভাবিক ভাবেই তাঁর বাড়িতে সাতসকালে CBI হানা দিতে অনেকেই চমকে গিয়েছেন। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালানোর জন্যই এদিন সকালে CBI’র টিম নিজাম প্যালেস থেকে দুটি গাড়ি করে কেন্দ্রীয় তদন্তকারীর আধিকারিকেরা পাটুলিতে এসে হানা দেন।

পার্থ-র হাত ধরেই রাজনীতিতে আসা বাপ্পাদিত্যর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর মানসপুত্র বলেই চিহ্নিত করা হয় তাঁকে। পার্থর গ্রেফতারির পর থেকেই গোয়েন্দাদের র‌্যাডারে ছিলেন এই তৃণমূল কাউন্সিলর। এরপর আজ তাঁর বাড়িতে পৌঁছলেন গোয়েন্দারা। তৃণমূল কাউন্সিলর দাবি করেছেন, সিবিআই-কে সব রকমভাবে সহযোগিতা করা হচ্ছে। যা যা নথি চাওয়া হবে তা গোয়েন্দাদের দেখানো হবে বলেও দাবি করেছেন তিনি। সূত্রের খবর, এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন বাপ্পাদিত্য। তাঁর সামনেই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার বিভিন্ন নথি-পত্র ঘেঁটে দেখছেন গোয়েন্দারা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে