মহুয়ার বাবার ফ্ল্যাট থেকে খালি হাতেই ফিরল CBI

কলকাতার আলিপুরে মহুয়ার বাবার ফ্ল্যাট থেকে খালি হাতেই বেড়িয়ে এসেছেন CBI আধিকারিকেরা। তাঁরা বাজেয়াপ্ত করার মতো কিছু পাননি।  

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি সকালে খাস কলকাতার(Kolkata) বুকে আলিপুরের(Alipur) ‘রত্নাবলী’ নামে একটি আবাসনে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সেই আবাসনেই রয়েছে সাংসদ পদ খোয়ানো তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র্যের(Mohua Moitra) বাবার ফ্ল্যাট। সেখানেই হানা দেন CBI আধিকারিকেরা। প্রথমে জানা গিয়েছিল, দিল্লির একটি পুরাতন মামলার সূত্রে এই হানাদারি চলছে। যদিও সকাল থেকেই প্রশ্ন ঘুরছিল যে, লোকপাল(Lokpal) মহুয়ার বিরুদ্ধে যে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল, তার জেরেই এদিনের অভিযান কিনা। সেই প্রশ্নের সরাসরি কোনও উত্তর না পাওয়া গেলেও এদিন দুপুরে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের সিদ্ধেশ্বরীতলায় থাকা মহুয়ার ভাড়া করা একটি বাড়িতেও হানা দেন CBI আধিকারিকেরা। তাঁদের সঙ্গে থাকা ১০-১২জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বাড়ি ঘিরে রাখে। তারই মাঝে জানা গেল, কলকাতার আলিপুরে মহুয়ার বাবার ফ্ল্যাট থেকে খালি হাতেই বেড়িয়ে এসেছেন CBI আধিকারিকেরা। প্রায় ৬ ঘণ্টা ৪৫ মিনিট ধরে সেখানে তল্লাশি চালিয়েও তাঁরা বাজেয়াপ্ত করার মতো কিছু পাননি।  

সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের তরফে মহুয়ার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, কলকাতার ফ্ল্যাট থেকে কিছু পাওয়া না গেলেও প্রোটোকল অনুযায়ী এবার মহুয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাবে CBI। উনিশের লোকসভা নির্বাচনে মহুয়া জিতেছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে। এবারেও তৃণমূল সেখানেই তাঁকে প্রার্থী করেছে। সেই সূত্রে সেই বাড়ি থেকেই ভোটের প্রচার চালাচ্ছেন মহুয়া। আর তাই সেই বাড়ির ঠিকানাতেই আসছে সমন। মহুয়ার বাবা দীপেন্দ্রলাল এবং মহুয়ার মা মঞ্জু মৈত্র্য কলকাতার আলিপুরের ফ্ল্যাটেই বেশিরভাগ সময় কাটান। এদিন যখন সেই ফ্ল্যাটে CBI আধিকারিকেরা পৌঁছান তখন সেখানে তাঁরা কেউই ছিলেন না বলেই জানা গিয়েছে। তার জেরে আবাসনের কেয়ারটেকারকে দিয়ে মহুয়ার মাকে ফোন করানো হয়। তিনি এসে দরজা খোলেন। সাক্ষীদের উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করেন CBI’র আধিকারিকেরা।

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও