ভোট-পরবর্তী হিংসা মামলায় অদিতি মুন্সীর স্বামীকে তলব সিবিআইয়ের

বিধায়কের স্বামীকে মঙ্গলবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবার রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই। সিবিআই সূত্রের খবর, বিধায়কের স্বামীকে মঙ্গলবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় প্রসেনজিৎ দাস নামে এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। ওই ব্যক্তির বাড়ির বাইরে থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর বিষয়টি নিয়ে সরব হন গেরুয়া শিবিরের নেতারা। মৃত্যুর ঘটনার অভিযোগ দায়ের হয়। এরপর ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। তদন্তভার পেয়ে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করার জন্য অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করলেন। প্রসঙ্গত দেবরাজ চক্রবর্তী যুব তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে পরিচিত এলাকায়। মঙ্গলবার দেবরাজ চক্রবর্তীকে সকাল ১১টার মধ্যে সল্টলেকে সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, প্রসেনজিৎ দাসের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া এফআইআরে প্রথমে নাম ছিল না দেবরাজের। তদন্তে নেমে নাম উঠে আসে অদিতি মুন্সীর স্বামীর। আর সেই কারণে বিধায়কের স্বামীকে তলব করল সিবিআই। উল্লেখ্য রাজ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর হিংসার ঘটনায় বেশকয়েকজন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছিল। ভোট পরবর্তী হিংসার বহু ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ভোট-পরবর্তী হিংসার মামলায় নাম জড়িয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। বর্তমানে গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন বীরভূমের কেষ্ট।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা