অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

এবার আরজি কর হাসপাতালের যে ভবনে ৮ এবং ৯ অগস্ট নির্যাতিতা কর্মরত ছিলেন, এখানকার সকল কর্মী, চিকিৎসক, নিরাপত্তা কর্মীকে তলব করল সিবি আই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি-কর কাণ্ডে তদন্তে নয়া মোড়! নতুন করে অ্যাকশনে নেমে একজন নার্সের ফোন জব্দ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ফরেন্সিক দফতরে পাঠানো হয়েছে। অনুমান, তিনিই নির্যাতিতার বাড়িতে ফোন করে মৃত্যুর খবর দিয়েছিলেন। তাই তাঁর ফোন থেকে অনেক অজানা তথ্য উদ্ধারের সম্ভাবনা রয়েছে। এবার আরজি কর হাসপাতালের যে ভবনে ৮ এবং ৯ অগস্ট নির্যাতিতা কর্মরত ছিলেন, এখানকার সকল কর্মী, চিকিৎসক, নিরাপত্তা কর্মীকে তলব করল সিবিআই। আগেব বারের তদন্তকারী আধিকারিকরা সেই রাতের কোনও ঘটনা এড়িয়ে গেলেন কিনা, সেটা নিশ্চিত করতেই আবারও তাঁদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের বারে আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন সীমা পাহুজার নেতৃত্বাধীন দল। কিন্তু সেই তদন্তে অসন্তুষ্ট ছিলেন নির্যাতিতার পরিবার। তাঁদের অভিযোগ ছিল যে, হাসপাতালের এক নার্সের বয়ানে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এছাড়া বেশ কয়েকজনের বক্তব্যে অসঙ্গতি দেখা গিয়েছিল। তাতে গুরুত্ব দেয়নি সেই সময়কার তদন্তকারী দল। তাই এখন ঘটনার দিন ওই বিল্ডিংয়ে থাকা সকলের জিজ্ঞাসাবাদ রেকর্ড করা হবে। তাঁদের মধ্যে নার্সের বয়ান বেশি গুরুত্বপূর্ণ। কারণ নির্যাতিতার পরিবারের দাবি, ওই নার্স ঘটনার কিছু ক্লিপিংস রেকর্ড করেছিলেন মোবাইলে। তাও গুরুত্ব দেয়নি সীমার দল।

জানা গিয়েছে, চলতি ও আগামী সপ্তাহজুড়ে সকলের বয়ান রেকর্ড করা হবে। অন্য দিকে, স্বাস্থ্য দফতর থেকেও পৃথক তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানেও এই কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই মামলায় সিবিআইয়ের নতুন তদন্তকারী দলটি গত ৬ অগস্ট আদালতে রিপোর্ট জমা দেয় এবং তদন্তের জন্য পর্যাপ্ত সময় চায়। তাতেই অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাই কোর্ট। তদন্ত সঠিক পথে এগোনোর জন্যে জোর দেওয়া হয়েছে। আরজি করের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে ওই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল