ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে সিবিআই

রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্ট অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে। বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চে হতে পারে শুনানি।

উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে একাধিক বার তলব করেছিল সিবিআই এর গোয়েন্দারা। সেই সময় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি। এরপর গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে অনুব্রতকে, কলকাতা হাইকোর্ট এই শর্ত দেওয়ার পাশাপাশি সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না বলেও অন্তর্বর্তী নির্দেশ দেয়। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে গেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) করে। সিবিআই’এর যুক্তি, অনুব্রত মণ্ডলের রক্ষাকবচ আগাম জামিনের মতো।  এর ফলে তদন্তে সহযোগিতা না-ও করতে পারেন বীরভূমের কেষ্ট। ফলে তদন্তের কাজ থমকে যেতে পারে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।

প্রসঙ্গত গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে গ্রেফত্যার করেছে বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের