সন্ধ্যে নামতেই সাঁজোয়া গাড়ি নিয়ে একবালপুরের অলি গলিতে টহল কেন্দ্রীয় বাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সন্ধ্যে নামতেই সাঁজোয়া গাড়ি নিয়ে একবালপুরের অলি গলিতে টহল কেন্দ্রীয় বাহিনীর। কলকাতা বন্দর এলাকার একবালপুরে একাধিক উত্তেজনা প্রবণ বুথ চিহ্নিত করা হয়েছে। স্পর্শ কাতর এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। বুথগুলিকে ঘিরে ১০০ গজের মধ্যে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। এর পাশাপাশি এলাকার দাবি সমাজ বিরোধীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে পুলিশের। ভোটের দিন নির্বিঘ্নে বন্দর এলাকার অন্তর্গত একবালপুরে শান্তিপূর্ণ নির্বাচন পর্ব সম্পূর্ণ করতে বদ্ধপরিকর কমিশন। তাই সমস্ত রকম নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যে থেকেই একবালপুরের অলি গলিতে ভারী বুটের শব্দ শুনতে পাচ্ছেন বাসিন্দারা।

কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে ভোটারদের আশ্বস্ত করা হচ্ছে বুথে গিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে। নির্দিষ্ট নাম্বার দিয়ে একবালপুরের ভোটারদের কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে কোথাও ভয় ভীতি দেখালে, বাধা সৃষ্টি করলে বা কোন ধরনের অঘটন ঘটলে ফোন করা মাত্র ঘটনাস্থলে পৌঁছবে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের পাশাপাশি বুধবার ভোটারদের নিরাপদে বুথে পৌঁছে দেওয়া কেন্দ্রীয় বাহিনীর কাছেও এক বড় চ্যালেঞ্জ।

তাই একবালপুরের অলিগলি থেকে বড় রাস্তা, সর্বত্র এখন ঘুরে বেড়াচ্ছে সাঁজোয়া গাড়ি আর কেন্দ্রীয়বাহিনীর মোটরসাইকেল।মূলত একবালপুর থানার অন্তর্গত ইব্রাহিম রোড, ষোলআনা মসজিদ সহ ৭৭ ও ৭৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এদিন সাইরেন বাজিয়ে পায়ে হেঁটে টহল দেন কেন্দ্র থেকে আসা পুলিশ পর্যবেক্ষক সহ জওয়ানরা।এই এলাকা মূলত ভবানীপুর এবং খিদিরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার