কেন্দ্রের বরাদ্দ অর্থের সম্পূর্ণ ব্যবহার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ রাজ্যের

বৈঠকে আর্থিক উপদেষ্টাদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেয় বিশেষজ্ঞ দল। নেতৃত্বে ছিলেন অর্থ সচিব মনোজ পন্থ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের (CENTRAL GOVT.) তহবিল সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। বরাদ্দ অর্থ প্রকল্পের খাতে নির্দিষ্ট সময়ে ব্যবহৃত না হলে তা ফিরে যায়। কেন্দ্রের তহবিলের জন্য আবেদনের সুযোগ মাত্র একবার। সেইসব নিয়মের খুঁটিনাটি শেখাতেই রাজ্যের (STATE GOVT.) সমস্ত দফতরের আর্থিক উপদেষ্টাদের নিয়ে বসেছিল বৈঠক। এই বৈঠক (MEETING) ডেকেছিল রাজ্যের অর্থ দফতর। সেখানেই দেওয়া হয় প্রশিক্ষণ (TRAINING)।

বৈঠক আয়োজিত হয়েছিল সল্টলেকের ‘শুভান্ন’ ভবনে। বৈঠকে আর্থিক উপদেষ্টাদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই শুরু হয় প্রশিক্ষণ। প্রশিক্ষণ দেয় বিশেষজ্ঞ দল। নেতৃত্বে ছিলেন অর্থ সচিব মনোজ পন্থ। রাজ্যের জন্য কেন্দ্রের বরাদ্দ অর্থ, কী ভাবে ব্যবহার করতে হবে তা নিয়েই এই প্রশিক্ষণ। জানা গিয়েছে, এই দিনের বৈঠকের শুরুতেই যাবতীয় গাইডলাইন বুঝিয়ে দিয়েছিলেন অর্থ দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

কেন্দ্রে বরাদ্দ অর্থ পাওয়ার বিশেষ নিয়ম, নির্দিষ্ট সময়, পরিস্থিতি, প্রয়োজন, বদল সম্বন্ধে খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হয়েছে আর্থিক উপদেষ্টাদের। এদিনের বৈঠকে উপদেষ্টাদের প্রশিক্ষণের সময়ে বলা হয়েছে, কখন কী বদল হল, আবেদনের ক্ষেত্রেই বা কী পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে সজাগ থাকতে। আরও বলা হয়েছে, বিভিন্ন প্রকল্পের গুরুত্বের দিকে বিশেষ নজর রাখতে। প্রসঙ্গত বিভিন্ন রাজ্যের বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র সরকার চালু করেছে পি-এসএমএস পদ্ধতি। উপযুক্ত প্রক্রিয়া মেনে বরাদ্দ গ্রহণের জন্য থাকে রাজ্যের নোডাল অফিসার।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন প্রকল্পে গুরুত্বের উপর  নজর দিয়ে ব্যয় করার কথা বলে থাকেন। রাজ্যের ক্ষেত্রে তিনি ইতিমধ্যেই নিয়ম করেছেন বিভিন্ন জেলা ধরে বরাদ্দের। আবেদন প্রক্রিয়ার পরে ভুল শুধরে নেওয়ার সুযোগও থাকে। আর্থিক উপদেষ্টাদের কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থের উপযুক্ত ব্যবহারের জন্য বিশেষ সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা