বাহিনী বিতর্ক এড়াচ্ছে কেন্দ্র, বিশ বাঁও জলে ৪৮৫ কোম্পানি

রাজ্য নির্বাচন কমিশন রবিবার ফের চিঠি পাঠিয়েছে অমিত শাহের মন্ত্রককে বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধীরা বার বার আদালতে ছুটেছে বাংলার(Bengal) পঞ্চায়েত ভোটে(Panchayat Election) কেন্দ্রীয় বাহিনী(Central Para Military Force) আনতে। আদালতও বিরোধীদের পাশে দাঁড়িয়েছে। নির্দেশ দিয়েছে ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে পরিমাণ বাহিনী বাংলায় এসেছিল সেই পরিমাণ বা তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করাতে হবে। এমনকি অর্থের অভাব যাতে সেই বাহিনী আনার পথে কাঁটা হয়ে না দাঁড়ায় তার জন্য সেই খরচ আদালত চাপিয়েছে কেন্দ্রের ঘাড়ে। তার জেরেই রাজ্য নির্বাচন কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে। এর মধ্যে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠানোর ছাড়পত্র দিয়েছে। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাচক্রে রবিবারই এই বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আবার চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission)। কিন্তু বিজেপি সূত্রে খবর, এই বাহিনী পাঠানোর বিষয়টি এখন বিশ বাঁও জলে চলে গিয়েছে।

আরও পড়ুন জঙ্গলমহলে ৫টি সভা মমতার, চাপে গেরুয়া ব্রিগেড

রাজ্য নির্বাচন কমিশন এর আগে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্রুত পাঠাতে বলে চিঠি দিয়েছিল অমিত শাহের(Amit Shah) মন্ত্রককে। কিন্তু সেই চিঠির কোনও উত্তর আসেনি। এদিন আবারও চিঠি পাঠিয়েছে কমিশন। যদিও বিজেপি সূত্রে জানা গিয়েছে, উত্তর খুব দ্রুত না আসার সম্ভাবনাই বেশি। কেননা শাহ এখন অনেক বেশি চিন্তিত মণিপুর নিয়ে। একই সঙ্গে কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হলেও সেই যাত্রার জন্য বাহিনী আলাদা করে রিজার্ভ রাখতে হচ্ছে। সেই বাহিনী অন্য কোথাও পাঠানো যাবে না। আবার দেশের বেশ কিছু রাজ্যে ভারী বর্ষণের ফলে উদ্ধারকার্যের জন্যও কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে। তাই বাংলার বুকে ৮২২ কোম্পানি বাহিনী পাঠানো শাহের কাছে এখন বেশ চাপের। বড্ড জোর কেন্দ্র আরও ৬৩ কোম্পানি বাহিনী পাঠাতে পারে। সেক্ষেত্রে মোট ৪০০ কোম্পানি বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট সারতে হবে। যদিও সেক্ষেত্রে প্রশ্ন থাকছে আদালতের নির্দেশ মান্যতা পেল কিনা। কেননা আদালতের নির্দেশ ছিল ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বাংলায় যত কেন্দ্রীয় বাহিনী এসেছিল সেই সংখ্যক বা তার বেশি সংখ্যক বাহিনী এনে এবার পঞ্চায়েত নির্বাচন করাতে হবে।   

আরও পড়ুন কলকাতা পুলিশ হাজির করছে নতুন App ‘বন্ধু’

যদিও কেন্দ্রের একটি সূত্রের দাবি, বাহিনীর ব্যবহার নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের পরিকল্পনা স্পষ্ট নয়। কোন এলাকায় কত বাহিনী ব্যবহার করা হবে তাঁরা তাও জানায়নি। অন্য দিকে, বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের বক্তব্যও চর্চার মধ্যে উঠে এসেছে। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোককুমার চক্রবর্তী আদালতকে জানিয়েছিলেন, কমিশনের আবেদন মতো দু’ধাপে ইতিমধ্যে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মডেল অনুসরণ করলে সুবিধা হয়। অর্থাৎ প্রকারন্তরে কেন্দ্র স্বীকার করেই নিয়েছিল ৮২২ কোম্পানি বাহিনী তাঁরা পাঠাতে পারবে না। এখন দেখার বিষয় কেন্দ্র যদি ওত বাহিনী না পাঠাতে পারে তাহলে বিরোধীরা কোন পদক্ষেপ নেয়। সেক্ষেত্রে তাঁরা আদালতের দ্বারস্থ হয়ে ভোট পিছোনোর আর্জি জানাতে পারে।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা