আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আধাসেনা মোতায়েন নিয়ে সোমবার রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠকে CEO

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিধানসভা নির্বাচন কবে? আপাতত এমন প্রশ্নের উত্তরের সন্ধানে রয়েছে গোটা রাজ্যবাসী। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে এবং দোল মিটে গেলে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করবে বলে জোর চর্চা শুরু। আর সেই চর্চার মধ্যেই জল্পনা খানিকটা উস্কে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন  রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, ‘সোমবার বিকেল পাঁচটার সময়ে রাজ্যের সিইও দফতরে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সিইও দফতরের পদস্থ আধিকারিকদের থাকছেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক এনকে মিশ্র, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের নোডাল অফিসার, এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল, সিআরপিএফের আইজি, রাজ্য সিএপিএফ-এর কো-অর্ডিনেটর। কিভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হবে, তাদের কোথায় রাখা হবে, যাতায়াতের জন্য গাড়ির বন্দোবস্থ করা হবে, তা নিয়েই বৈঠকে আলোচনা হবে।’

উল্লেখ্য, নজিরবিহীনভাবেই বিধানসভা ভোটের আগেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলা দখলের দায়িত্বে থাকা অমিত শাহের নিয়ন্ত্রণাধীন স্বরাষ্ট্র মন্ত্রক। মুখ্য নির্বাচন কমিশনার তথা ‘প্রিয়পাত্র’ জ্ঞানেশ কুমারের সম্মতিতেই ওই বিশেষ বাহিনী পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক। আগামী ১ মার্চ থেকেই বাংলায় শোনা যাবে শাহের নিয়ন্ত্রণাধীন আধা সেনার ভারী বুটের শব্দ। কিন্তু প্রায় ৫০ হাজারের মতো আধা সেনাকে রাখার ব্যবস্থা করা সহ তাদের ‘সেবা’ করার রাজসূয় যজ্ঞের দায়িত্ব বাংলার পুলিশের কাঁধেই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যাতে পান থেকে চুন খসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যায়।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ