‘সবার সঙ্গে দেখা করতে পারব না’, বিএলও-দের বিক্ষোভকে আমলই দিচ্ছেন না রাজ্যের CEO

Share:

নিজস্ব প্রতিনিধি: চারজন বিএল‌ও ছিলেন, বাকিরা তো বিএল‌ও ছিলেন না। সবার সঙ্গে তো আমি দেখা করতে পারব না। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএল ও’দের বিক্ষোভ প্রসঙ্গে এভাবেই মত প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগর‌ওয়াল(CEO Manoj Agarwal)। তিনি আরো বলেন,অ্যাডিশনাল সিইও(দিব্যেন্দু দাস)-র সঙ্গে দেখা করেছেন।এখনও পর্যন্ত এই রাজ্যে কোন‌ও বিএল‌ও-দের বিরুদ্ধে কোন‌ও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরাও চাইনা কার‌ও বিরুদ্ধে কোন‌ও ব্যবস্থা নিতে। তবে যদি কেউ এমন কিছু কাজ ইচ্ছাকৃতভাবে করে তাহলে তো কমিশনকে ব্যবস্থা নিতেই হবে। সাংবাদিক বৈঠকে অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানান,৮০,৬৮১ টি বুথ,মোট ভোটার ৭,৬৬,৩৭,৫২৯যান।অক্টোবরের ২৭ তারিখে এই ভোটারদের যা ঠিকানা আছে সেখানে ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে। রাজ্যে নতুন বুথ হতে পারে ১৪,৯৯৭টি। এটা মুলত ১২০০ ভোটারের বেশি যেসব বুথ বর্তমানে রয়েছে সেগুলো পুনর্বিন্যাস করলে এই অতিরিক্ত বুথ হবে।SIR এর কাজ করার সুবিধার জন্য এই অতিরিক্ত বুথে অনেক জেলাতেই অতিরিক্ত বিএল‌ও নিয়োগ করা হয়েছে।মোট ১,৫৩,৫৪১ বিএল‌ও কাজ করছেন। ৪,৫৫ লক্ষ ডিজিটাইজ করা হয়ে গেছে। যার পরিসংখ্যান শতকরা হিসেবে ৫৯.৪শতাংশ।

১০ লক্ষ ৩৩ হাজার ফর্ম এখনও কালেক্ট করা সম্ভব হয়নি। অ্যাবসেন্ট, ডেথ, ডুপ্লিকেট, অথবা বরাবরের জন্য যারা অন্য জায়গায় শিফট করে গিয়েছে।কমিশনের যে হেল্প ডেস্ক জেলাগুলোতে রয়েছে সেখানে সাধারন মানুষ ভালো সাড়া পাচ্ছেন।টপ পারফর্মিং জেলাগুলি হল — পূর্ব বর্ধমান-৬৬.৪৭,আলিপুরদুয়ার-৬৬.৪১,উত্তর দিনাজপুর -৬৫.৪৪,মালদহ-৬৫.২৩,পুর্ব মেদিনীপুর-৬৫.২৭ শতাংশ।মোট যে ২০ টা বিধানসভা টপ পারফর্মিং কেন্দ্র, সেগুলি হল—–গোসাবা, ক্যানিং,ফলতা,মোথাবাড়ি,কাকদ্বীপ ,কোমরপুর,সাগর,বাসন্তি,সবং,কুমার গ্রাম,পিংলা,কেতুগ্রাম,গোয়ালপোখর,কাঁথি উত্তর,ভাঙর,মগরাহাট পশ্চিম।১২১ জন বিএল‌ও ১০০ শতাংশ কাজ শেষ করেছেন।৯০ শতাংশের বেশি ৫৭৪২ জন বি এল ও কাজ শেষ করেছেন।বিএল‌ও-রা প্রচুর পরিশ্রম করছেন। কুড়ি দিনের মধ্যে সব ভোটারদের কাছে পৌঁছে যাওয়া, ফর্ম দেওয়া, ফর্ম কালেক্ট করা, সব কাজে বিএল‌ও-রা হিরোর মতো কাজ করেছেন।

সাংবাদিকরা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কে প্রশ্ন করেন,আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।ইসিআই এর সিদ্ধান্ত ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে। ইসিআই আগেই জানিয়েছিল যে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর দিয়ে কাজ করা যাবে না।আবাসনে বুথ করা নিয়ে মনোজ আগরওয়াল এর মন্তব্য পলিসি ডিসিসন ইসিআই নেয়। এতে আমার কিছু করার নেই। এখন ইসিআই যদি নতুন কোন‌ও সিদ্ধান্ত নেয় সেই মোতাবেকই হবে।এক লক্ষ লোক কাজ করছে ফিল্ডে। এরমধ্যে যদি দুই একটা ভুল ভ্রান্তি হয় সেটা নজরে এলেই সঠিক করা হচ্ছে, দাবি নির্বাচন কমিশনের।চার তারিখের আগেই কাজ শেষ করতে হবে এমন কোন‌ও নির্দেশ কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে অনুরোধ করা হয়েছে যদি একটু তাড়াতাড়ি কাজ শেষ করা যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যাখ্যা কমিশনের।বিএল‌ও-দের উপর চাপ সৃষ্টি হচ্ছে, এই প্রশ্নের উত্তরে কমিশনের ব্যাখ্যা, কোথাও কোথাও, যদি কোন‌ও জেলায় এমন কোন‌ও ঘটনা ঘটে বিএল‌ও মৃত্যু হয় তাহলে আমরা সেই জেলার ডিইও দের কাছে আমরা রিপোর্ট চেয়েছি (পোষ্ট মর্টেম)। এই রিপোর্ট পেলেই আমরা ইসিআই কে সেটা পাঠিয়ে দেব।বিএল‌ও ছাড়া যদি কোন‌ও বিএল‌এ ওটিপি স্ক্যান করে সেক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগ না আসলে আমাদের কিছু বলার নেই।

সিএএ(CAA) ক্যাম্প নিয়ে কমিশনের কোন‌ও ভূমিকা নেই।১৮,৫৮,৩৮৪ ভোটারের এখনও ম্যাপিং হয়নি।সোমবার বি এল ওদের একাংশের বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন,চারজন বিএল‌ও ছিলেন, বাকিরা তো বিএল‌ও ছিলেন না। সবার সঙ্গে তো আমি দেখা করতে পারব না। অ্যাডিশনাল সিইও(দিব্যেন্দু দাস)-র সঙ্গে দেখা করেছেন, কিন্তু ওই সংস্থার সম্পর্কে বিস্তারিত কোন‌ও তথ্য দিতে পারেননি। কোন‌ও বিএল‌ও অসুস্থ হলে পরিবর্তন হবে কী করে?বিএল‌ও অ্যাপয়েন্টমেন্ট জেলা স্তর থেকে হয়েছে। এক্ষেত্রে কোন‌ও বিএল‌ও অসুস্থ হলে পরিবর্তন করার কাজটা জেলা ডিইও/ইআর‌ও নিজেরাই করতে পারেন। প্রয়োজন ভিত্তিক করতে হলে আমি সবকটা কেসেই অ্যাপ্রুভাল দিয়ে দেব, আগেই সব ডিইও-কে বলে দেওয়া আছে।কার‌ও কোন‌ও পানিশমেন্ট হয় না, যদি কেউ ইনটেশনালি কিছু না করে থাকে তাহলে তার তো ভয় পাওয়ার কিছু নেই। অনিচ্ছাকৃত কিছু ভুল হলে সেটা সংশোধন করার সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত এই রাজ্যে কোন‌ও বিএল‌ও-দের বিরুদ্ধে কোন‌ও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরাও চাইনা কার‌ও বিরুদ্ধে কোন‌ও ব্যবস্থা নিতে। তবে যদি কেউ এমন কিছু কাজ ইচ্ছাকৃতভাবে করে তাহলে তো কমিশনকে ব্যবস্থা নিতেই হবে।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা