এখনও উদ্বোধন হল না, নাম বদলে গেল শিয়ালদহ মেট্রো স্টেশনের!

কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে ছাড়পত্র পাওয়ার পর বারবার শিয়ালদহ মেট্রো টেশন চালুর সম্ভাবনা তৈরি হয়েও পিছিয়েছে দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন। উদ্বোধনের আগে বদলে গেল এই স্টেশনের নাম। নাম বদলের পিছনে মেট্রো রেল এবং এক বেসরকারি সংস্থা। শিয়ালদহ স্টেশনের নতুন নাম হয়েছে ডিটিডিসি শিয়ালদহ মেট্রো (DTDC Sealdah Metro)।

শিয়ালদহ মেট্রো স্টেশন চত্বরের গোটা এলাকা এবার থেকে ব্যবহার করতে পারবে বেসরকারি সংস্থা ডিটিডিসি। আগামী ৩ বছরের জন্য শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের সঙ্গে এই সংস্থার নাম থাকবে। মূলত ব্র্যান্ডিং করতে নামের এই সংযুক্তিকরণ। নাম বদল হয়ে গেলেও কবে থেকে শুরু হবে শিয়ালদহ থেকে মেট্রো চলাচল, তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে ওই বেসরকারি সংস্থার বুধবার একটি চুক্তি হয়। শিয়ালদহ মেট্রো স্টেশনে প্রবেশের প্রতিটি গেটে ওই সংস্থার নাম ও লোগো থাকবে। এমনকি স্টেশন চত্বরের ১৫০০ বর্গফুট এলাকা ওই বেসরকারি সংস্থা নিজেদের বিপণনের জন্য ব্যবহার করতে পারবে। বিপণনের উদ্দেশ্যে কিয়স্ক ও অন্যান্য ব্র্যান্ডিংয়ের (Branding) সামগ্রী ওই এলাকায় তারা রাখতে পারবে।

অন্যদিকে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে ছাড়পত্র পাওয়ার পর বারবার শিয়ালদহ মেট্রো টেশন চালুর সম্ভাবনা তৈরি হয়েও পিছিয়েছে দিন। গত মার্চ মাসের ২৫ তারিখে কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র পায় মেট্রো কর্তৃপক্ষ। সেই ছাড়পত্রের মেয়াদ ৩ মাস। চলতি জুন মাসের ২৫ তারিখে তার মেয়াদ শেষ হবে। অর্থাৎ নিয়ম অনুযায়ী ২৫ জুনের মধ্যে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করতে হবে। তা না হলে আবার কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র নিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। সূত্রের খবর, উদ্বোধনের জন্য রেল বোর্ডের তরফে দিনক্ষণ পাওয়া গেলে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করবে মেট্রো কর্তৃপক্ষ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে