ছট পুজোর জন্য দু’দিন ছুটি বরাদ্দ রাজ্য সরকারের কর্মচারীদের

প্রতিবারের মত এবারেও ছট পুজোতে দু'দিন ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা। আর এতেই কার্যত খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবারের মত এবারেও ছট পুজোতে দু’দিন ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা। আর এতেই কার্যত খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মনে। আগে ৯ ও ১০ নভেম্বর ছিল ছট পুজোর ছুটির দিন যা সোমবার কিছুটা বদলেছে নবান্ন। নতুন দুটি ছুটির দিন ধার্য করা হয়েছে ১০ ও ১১ নভেম্বর। অর্থাৎ ফের ছুটির ফাঁকে ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন রাজ্য সরকারের কর্মচারীরা।

দুর্গাপুজোতে মহাপঞ্চমী থেকেই টানা লক্ষ্মীপুজো পার করে ছুটি শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। আবার আগামী সপ্তাহে রয়েছে ধনতেরাস, কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার ছুটি। টানা এই ছুটির মেজাজ চলবে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। রাজ্যে পালাবদলের পর একগুচ্ছ ছুটির দিন ধার্য করে তৃণমূল কংগ্রেস সরকার। বিগত কিছুবছর ছট পুজোতে দু’দিনের ছুটির দিন ধার্য করেছে হিন্দি ভাষী কর্মচারীদের কথা মাথায় রেখেই।

নবান্নের তরফে বলা হয়েছে, বুধবার অর্থাৎ ১০ নভেম্বর ছট পুজোর দিন ছুটি পাবেন সমস্ত রাজ্য সরকারি কর্মীরা। তারপরের দিন অর্থাৎ ১১ তারিখও থাকবে ছুটি। তবে করোনা পরিস্থিতিতে ছট পুজো উদযাপনের ক্ষেত্রেও মানতে হবে একাধিক নিষেধাজ্ঞা। মন্ডপে প্রবেশের অনুমতি পাননি আমজনতা। মাস্ক-স্যানিটাইজার ব্যবহার ছিল বাধ্যতামূলক। ছটপুজোর ক্ষেত্রেও জারি একাধিক নিয়ম। কঠোরভাবে মানতে হবে করোনা বিধি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে