কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশেষ বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক, নতুন ছক কষছেন মনোজ?

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই বেড়েছে তুমুল বিতর্ক। তালিকা প্রকাশের পর কোথাও যেন কোনও অশান্তি না ছড়ায়, আর তাই রবিবার থেকে রাজ্যের নানা প্রান্তে কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে। যদিও এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে গিয়েছে। এই আবহে আজ, রবিবার ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক হতে চলেছে। বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বিকেল ৫টা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দ্বিতীয় পর্যায়ে ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। তাহলে কি নতুন ছক কষছেন মনোজ?‌ উঠছে প্রশ্ন।

এদিকে রবিবার প্রথম দফায় রাজ্যে ঢুকছে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে আগামী ৮ মার্চ। প্রথমে পরিকল্পনা ছিল ১০ মার্চ দ্বিতীয় দফা কেন্দ্রীয় বাহিনী আসবে। তবে হঠাৎ করে সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে। আগেও ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজ্যে কয়েক দফায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছিল। সুতরাং এই বিশেষ বৈঠক নতুন ছকের দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। শুক্রবার থেকেই প্রথম দফার বাহিনী রাজ্যে পা রাখতে শুরু করে। শুক্রবার বিকেল ও শনিবার বিভিন্ন সময়ে আরও বাহিনী এসে পৌঁছয়। রবিবার থেকেই তারা রুটমার্চ শুরু করে। তাহলে আবার পৃথক বৈঠক কেন?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন এই বৈঠকে। এই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও। আগামী ১০ মার্চ নয়, তার আগেই ৮ মার্চের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে বলে সূত্রের খবর। তাদের এবার মোতায়েন করার পরিকল্পনা নিয়েই আজকের বিশেষ বৈঠক ডাকল নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে আজই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে নদিয়া, সুতি এবং সামসেরগঞ্জে। পাশাপাশি উত্তরবঙ্গের নানা জেলাতেও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। একাধিক স্পর্শকাতর এলাকায় রুটমার্চ শুরু করেছে।

এছাড়া বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ পড়ায় বাংলাজুড়ে ক্ষোভের সৃটি হয়েছে মানুষের মনে। সেই ক্ষোভ যদি রাজপথে আছড়ে পড়ে তাহলে নির্বাচন কমিশনকে চাপে পড়ে যেতে হবে। এই আবহে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দমনপীড়ন নীতি চালু করতে পারে নির্বাচন কমিশন বলে মনে করছেন অনেকে। দ্বিতীয় দফায় যে কেন্দ্রীয় বাহিনী আসবে তাদের কোথায় ও কীভাবে মোতায়েন করা হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে মুখ্য নির্বাচনী আধিকারিক বলে সূত্রের খবর। ভোটার তালিকা প্রকাশের পর যাতে কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই স্পর্শকাতর এলাকা দেখিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ছক কষা হবে বলে মনে করা হচ্ছে।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে