নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রশংসায় পঞ্চমুখ হাইকোর্টের প্রধান বিচারপতি

মামলার রায় দেওয়ার সময়ও জানিয়ে দেন, ISF-কে ধর্মতলার পরিবর্তে এইবছর তাঁদের প্রতিষ্ঠা দিবসের সভা করতে হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) প্রধান বিচারপতি(Chief Justice) টি এস শিবজ্ঞানম(T. S. Sivagnanam) শুক্রবার এজলাসের মধ্যেই মামলার শুনানিকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন। যা কার্যত রাজ্য সরকারেরই প্রশংসার সামিল। আগামী ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ISF’র তরফে সভা করার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন নাকচ হওয়ায় তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই সভার অনুমতি দেয় ৯ দফা শর্তের সঙ্গে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি মামলার রায় দেওয়ার সময়ও জানিয়ে দেন, ISF-কে ধর্মতলার পরিবর্তে এইবছর তাঁদের প্রতিষ্ঠা দিবসের সভা করতে হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে(Netaji Indoor Stadium)।  

এদিন মামলার রায় দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, ‘গত বছর এই সভা ঘিরেই ধর্মতলায় অশান্তি হয়েছিল। সেই ঘটনার জেরে আপনার মক্কেল এখনও অভিযুক্ত। জামিনে রয়েছেন। তাই এ বছরের সভাতেও কোনও অশান্তি হবে না, তা আদালত বিশ্বাস করে না। ওই একই দিনে শহরে ম্যারাথন রয়েছে। ওই রাজনৈতিক সভার থেকে ম্যারাথন অনেক গুরুত্বপূর্ণ। আপনারা বরং রাজ্যের অনুমতি সাপেক্ষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা নেতাজি ইন্ডোরে সভা করুন।’ প্রধান বিচারপতির এই নির্দেশের পরই রাজ্যের তরফে আদালতে জানিয়ে দেওয়া হয়, তারা ISF-কে নেতাজি ইন্ডোরে সভা করার অনুমতি দিচ্ছে। এ কথা শুনেই বিচারপতি সভাস্থলের প্রশংসা শুরু করেন। তিনি বলেন, ‘দারুণ জায়গা, আমি নিজে ওখানে গিয়েছে। ওখানেই সভাটা করুন। খুব সুন্দর জায়গা। আমিও সেখানে দুটো অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। খুবই মনোরম। বসার আসনগুলি দারুণ। অডিয়ো সিস্টেম তো খুবই ভাল।’

যদিও সেই সময় ISF’র আইনজীবী জানান, ‘বলতে বাধ্য হচ্ছি ভিক্টোরিয়া হাউসের সামনে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই কর্মসূচি করতে দেওয়া হয়। আসন্ন লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকি প্রতিনিধিত্ব করবেন বলেই নওশাদের কর্মসূচি বন্ধ করতে এত প্রচেষ্টা করা হয়েছে।’ সেই কথা শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান, ‘সব ঠিক আছে এ বছর নেতাজি ইন্ডোরেই প্রতিষ্ঠা দিবস পালন করুন। পরের বছর দেখব।’ তবে এ সবের পাশাপাশি বিচারপতি এ-ও জানিয়েছেন যে, এর পর জনস্বার্থ মামলায় সব কর্মসূচি তিনি বন্ধ করে দেবেন। ISF’র আইনজীবীকে তিনি বলেন, ‘কর্মসূচি বন্ধ হওয়া নিশ্চিত করতে আপনাকে আদালত বান্ধব নিয়োগ করব।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক