‘পাশে আছি’ স্বপ্নদীপের বাবাকে ফোনে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবার সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে স্বপ্নদীপের বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। কয়েক মিনিট কথা বলেন।সমস্ত ঘটনা জানতে চান। এরপরেই দ্রুত তদন্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলে আশ্বাস দেন স্বপ্নদীপের পরিবারকে।

মৃত্যুর আগে পরিবারের সঙ্গে কথা হয়েছিল স্বপ্নদীপের। সে ভীত, তাঁকে বাঁচাতে বলে স্বপ্নদীপ। মায়ের সঙ্গে কি কথা হয়েছিল সবটাই মুখ্যমন্ত্রী শোনেন। মুখ্যমন্ত্রীর কাছে খুনের অভিযোগ তোলেন স্বপ্নদীপের বাবা। অভিযোগের আঙ্গুল তোলেন ‘র‍্যাগিং’ এর বিরুদ্ধে। এরপরেই দ্রুত তদন্তের ও দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন।

বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোন দুর্ঘটনা দেখেছেন তিনি নিজে ফোন করে পরিস্থিতির খবর নেন। পাশে থাকার আশ্বাস দেন। কখনও ঘটনাস্থলে পৌঁছে যান। এবারও তার অন্যথা হয়নি। স্বপ্নদীপ মৃত্যুকাণ্ড ছাত্র নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ফেলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সন্তানহারা হয়েছে স্বপ্নদীপের মা-বাবা। সময় গড়াতেই মানুষ ভুলতে বসবে এই ঘটনা। শুধু পরিবার মনে রাখবে।  এই পরিস্থিতিতে অসহায় স্বপ্নদীপের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। অপরাধের ন্যায়বিচার হবেই কথা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই