রানী রাসমণির জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর, তুলে ধরলেন দক্ষিণেশ্বরের পরিকাঠামো উন্নয়নের খতিয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মধ্যেই পড়েছে দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির জন্মদিন। যা বাড়তি পাওনা। এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়েছেন। একই পোস্ট করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। হালিশহরের কাছে কোনা গ্রামে রানী রাসমণি ১৭৯৩ সালের ২৬শে সেপ্টেম্বর, বাংলা ১২০০ সালের ১১ই আশ্বিন জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার জানবাজারের বাসিন্দা ছিলেন । স্বামীর মৃত্যুর পর রাসমণির হাতে জমিদারির ভার আসে এবং তিনি তাঁর সমাজসেবামূলক কাজগুলো চালিয়ে যান।

সোশ্যাল মিডিয়ার পোস্টে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “লোকমাতা রানী রাসমণির জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলার নবজাগরণের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়। আপন সময়ে বাংলার জনজীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে দক্ষিণেশ্বরের পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে আরও লিখেছেন, আমার গর্ব, তাঁর প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দির-সম্পর্কিত পরিকাঠামো উন্নয়নে আমরা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার মতো খরচ করেছি। পুরো এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। স্কাইওয়াক করা হয়েছে। আমি তার নাম রেখেছি ‘রানী রাসমণি স্কাইওয়াক’। শুধু স্কাইওয়াকই নয়, এখানে যাতায়াতের সুবিধার জন্য দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোও আমার শুরু করা। দক্ষিণেশ্বর রেল স্টেশনকে মন্দিরের আদলেও আমিই করেছি।”

এই প্রসঙ্গে উল্লেক্ষ্য, সেই সময়ে সমজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রানী রাসমণি। সাধারণ মানুষের সুবিধার জন্য নির্মাণ করে দিয়েছিলেন আহিরিটোলা ঘাট, বাবু ঘাট, নিমতলা ঘাট। হিন্দুদের মধ্যে ধর্মীয় বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিলেন রানী রাসমণি। তিনি সকলের কাছে লোকমাতা হিসেবেই বেশি পরিচিত। তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করা। এই মন্দিরেই তিনি শ্রী রামকৃষ্ণকে প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করেন এবং তাঁর অন্যতম পৃষ্ঠপোষক হয়ে ওঠেন।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের