‘আগামী দিনগুলি সাফল্যমণ্ডিত হোক’, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের পরীক্ষা যেন ভাল হয়, সেই কারণে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন,সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল। ​ ​সকলের আগামী দিনগুলি সাফল্যমণ্ডিত হোক। 

 

অ্যাডমিটকার্ড দেখে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। সকাল ১০ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে পরীক্ষা। এই প্রথম নতুন সেমিস্টার পদ্ধতির আন্ডারে হতে চলেছে পরীক্ষা। সেই কারণে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংসদে পক্ষ থেকে উচ্চ গাইডলাইন নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনওভাবে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এগুলো কেউ যদি কোনওভাবে নিয়ে ঢোকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাতিল হবে পরীক্ষা। এবার পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত হয়েছে পেজ। অতিরিক্ত কাগজ আর দেওয়া হবে না। নির্দিষ্ট কাগজের মধ্যেই লিখতে হবে উত্তর। অর্থাৎ অতিরিক্ত লেখা লিখতে হবে না। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার পরীক্ষা। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। যেখানে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৭৯,৩৪৭ বেশি। ২৩টি জেলাতেই ছাত্রীরা এগিয়ে। ৩টি ভিন্ন ধরনের সিলেবাস ও মাধ্যমিকের অপশনাল বিষয়ের পরীক্ষা একই দিনে হওয়ায় প্রায় ৪০ হাজার শিক্ষক প্রয়োজন। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে সংসদ।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের