চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা গাঙ্গুলী

নবমীর রাতে তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ওই বেসরকারি হাসপাতালে।গতকাল রাতের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলী (SOURAV GANGULY) জায়া ডোনা গাঙ্গুলী (DONA GANGULY)। জানা গিয়েছে, নবমী’র রাত থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতে তাঁকে ভর্তি করা হয়েছে উডল্যাণ্ড হাসপাতালে। 

নবমীর রাতে তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ওই বেসরকারি হাসপাতালে। উপসর্গ দেখে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল তিনি ডেঙ্গি আক্রান্ত। কিন্তু পরবর্তীকালে জানা গিয়েছে, ডোনা আক্রান্ত হয়েছেন চিকুনগুনিয়ায়। 

জ্বর, শরীরে র‍্যাশ এবং ব্যথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, গতকাল রাতের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিছুটা। গতকাল রাতের পর আজ আবার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে যাবেন সৌরভ। হাসপাতাল সূত্রে খবর এমনটাই। সূত্রের খবর, আজ করুণাময়ীতে বিজয়া সম্মিলনী’র এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সৌরভ গাঙ্গুলীর। সম্ভবত সেই অনুষ্ঠানে যোগ দেবেন না তিনি। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে