অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরির ঘটনা ঘটল। সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত মহিলার খোঁজে শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ। জানা গেছে সোমবার অপরিচিতার কাছে নিজের পুত্র সন্তানকে দেখে ওষুধ কিনতে গেছিলেন মা ।সেই সুযোগে সদ্যোজাত শিশুপুত্রকে নিয়ে উধাও হয়ে যান এক যুবতী। ফুলবাগান থানায়(Phoolbagan P.S.) অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অপহরণ ও চুরি কাণ্ডে ভারতীয় ন্যায় সংহিতের একাধিক ধারায় মামলা দায়ের করেছে ফুলবাগান থানা ।শিশুটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জানা গেছে, শিশুটির মায়ের নাম মঞ্জিলা খাতুন(Mangila Khatun)।

উত্তর ২৪ পরগনা হাড়োয়ার(Haroa) বাসিন্দা মঞ্জিলা দেবী সোমবার সকালে কেবি ২২ বাস ধরে ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতালে(B C Roy Hospital) যাচ্ছিলেন। কোলে ছিল ছমাসের শিশু পুত্র। বাসে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তার। বাসে কোন ফাঁকা আসন না থাকায় মঞ্জিলার ছেলেকে কোলে নিয়ে বসেন অপরিচিতা ওই যুবতী। অল্পক্ষণে আলাপে দুজনের ভাব জমে ওঠে। করুণাময়ী বাসস্ট্যান্ডে নেমে দুজনে একসঙ্গে অটোতে ওঠেন। এরপর হাসপাতালে ঢোকেন একইসঙ্গে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ শিশু পুত্রকে নিয়ে তার মা হাসপাতালে পৌঁছন।

এরপর চিকিৎসককে দেখান মঞ্জিলা দেবী ।চিকিৎসক বেশ কিছু ওষুধ লিখে দেন। এরপর সদ্য আলাপ হওয়া বান্ধবীকে মঞ্জিলা দেবী নিশ্চিন্তে বলেন ছেলেকে তিনি তার কাছে রেখে ওষুধ কিনতে যাচ্ছেন। ওই যুবতী তাতে সায় দেয় । বান্ধবীর কথায় আশ্বস্ত হয়ে মঞ্জিলা দেবী শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে চলে যান। ওষুধের দোকানে বেশ কিছুটা ভিড় ছিল। ওষুধ কিনে ফিরে দেখেন কেউ কোথাও নেই। ততক্ষণে শিশুটিকে নিয়ে হাসপাতাল ছেড়ে চম্পট দিয়েছে ওই যুবতী। ফুলবাগান থানার পুলিশ হাসপাতাল চত্বর এবং তার আশেপাশের রাস্তায় থাকা বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে। অভিযুক্ত যুবতীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

আজ কলকাতা-সহ একাধিক জেলায় দুর্যোগের সতর্কতা, রথের বিকেলেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু