শহরে ফের শিশুপাচার চক্রের হদিশ, নাগেরবাজার থেকে গ্রেফতার দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায়  শিশুপাচার চক্র ! এবার  বেআইনি ভাবে শিশু কেনায় নাগেরবাজার থেকে  গ্রেপ্তার হলো এক নিঃসন্তান দম্পতি। অভিযোগ উঠেছে,  তাঁরা পাচারকারীদের কাছ থেকে দু’মাসের শিশুকন্যা কিনেছে। আর তাই ওই দম্পতিকে গ্রেফতার করল পুলিশ । সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে শিশুকন্যাটিকে। আপাতত জেল হেফাজতে পাঠান হয়েছে অভিযুক্ত দম্পতিকে ।

এই ঘটনায় ধৃতরা হলেন বিজয় সান্থালিয়া (৩৮) এবং নেহা সান্থালিয়া (৩৭)। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি নাগেরবাজার থানা এলাকার যশোর রোডের ধারে এক আবাসনের বাসিন্দা। বিজয় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁদের সাত বছরের এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু ওই দম্পতিদের ইচ্ছে ছিল কন্যা সন্তানের। সেইজন্যই  তারা সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শিশু পাচারকারী মানিক হালদারের কাছ থেকে মোটা টাকা দিয়ে কিনেছিলেন শিশুটিকে। ইতিমধ্যেই ওই দম্পত্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে ।

উল্লেখ্য , গত ১০ নভেম্বর শালিমার রেল ষ্টেশন থেকে শিশু পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছিল সিআইডি আধিকারিকরা । ধৃতরা ছিলেন- মানিক হালদার (৩৮) এবং মুকুল সরকার  (৩২) । এনারা দুজনেই কলকাতার ঠাকুরপুকুরের বাসিন্দা। এই ঘটনার ২ মাসের মধ্যে ফের কলকাতায় ঘটল  একই ঘটনার পুনরাবৃত্তি ।

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো