চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সরকারের আমলে প্রায় দেড় বছর অনুমতি না মেলায় চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ আটকে ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে সরকার বদলাতেই জট কাটিয়ে কাজ শুরু হয়েছে। দু’‌দফায় মেট্রো লাইন জোড়ার অধিকাংশ কাজ শেষ হয়েছে। সময় লেগেছে ১২০ ঘণ্টারও কম। দু’দফায় কাজ শেষ হয়েছে নির্বিঘ্নে। চিংড়িঘাটা মোড়ে অরেঞ্জ লাইনের কাজ দু’দফায় শেষ করার পরিকল্পনা ছিল আরভিএনএল–এর। সেই কাজ এবার সম্পন্ন হল নির্বিঘ্নেই। যা নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মেট্রো কর্তৃপক্ষ।

এদিকে প্রথম দফার কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা মোট ৬০ ঘণ্টার সময়সীমাকে। তখন মেট্রোর পিলার নম্বর ৩১৭ এবং ৩১৮’‌র মধ্যে ২৮ মিটার দীর্ঘ একটি ভায়াডাক্ট বসানো হয়েছিল। যা তৈরি হয়েছিল কংক্রিটের তৈরি ১০টি অংশ দিয়ে। ওই কাজের জন্য ইএম বাইপাসের উল্টোডাঙায় যাওয়ার রাস্তাতে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়েছিল। এক সপ্তাহ পর দ্বিতীয় ধাপ শুরু হয় ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা। সেখানেও ৬০ ঘণ্টার উইন্ডো। এবার লক্ষ্য ছিল ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানো। দু’দফায় মোট ১২০ ঘণ্টায়, ৩১৭ থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত ৬২ মিটার ভায়াডাক্ট বসানোর কাজ পুরোপুরি শেষ হয়েছে

অন্যদিকে এই অংশের কাজের জন্য ইএম বাইপাসের ‘ইস্টার্ন ফ্ল্যাঙ্ক’ অংশে ট্র্যাফিক ব্লক নেওয়া হয়। চিংড়িঘাটা মোড় সংলগ্ন অঞ্চলে অরেঞ্জ লাইনের মোট ৩৬৬ মিটার অংশের কাজ দীর্ঘদিন ধরে আটকেছিল। দুই উইকএন্ডে ৬২ মিটারের কাজ শেষ করে ফেলার পরে আরভিএনএল জানিয়েছে, বাকি অংশের কাজের জন্য কোনও ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে না। চিংড়িঘাটা ক্রসিংয়ে গার্ডার বসানোর কাজ শেষের পরে ৫০০ টনের লঞ্চার মেশিনটি পর পর পিলারগুলিকে পার করে ৩২৯ নম্বর পিলার পর্যন্ত পৌঁছবে। এভাবেই চিংড়িঘাটা ক্রসিং ও নিক্কো পার্কের মধ্যে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে।

এছাড়া সল্টলেক বাইপাসে যান চলাচলের পরিবর্তিত ব্যবস্থা চালু হতে দু’‌মাস লেগে যাবে। সল্টলেক বাইপাসের ধারের খালের পাশ দিয়ে সেটা তৈরি করার সম্ভাবনা বেশি। কলকাতা পুলিশ ও আরভিএনএল ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করতে পরিদর্শন করেছে। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের শেষেই পরিষেবাও শুরু হয়ে যাবে। আর তা করতে জোরকদমে কাজ চলছে।

৮০০ ফুট নিচে খাদে পড়ল স্করপিও, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যুবকের

ভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

পুলিশকে গুলি করা ‘‌ডন’‌কে অন্তর্বাসে পরিয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য

বাতিস্তম্ভের আলো খুলে মাথায় পড়ে শিশুর মৃত্যু, আলোড়ন হেস্টিংসে

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির বঞ্চিত চাকরিপ্রার্থীরা, দাবি নবান্নে বৈঠকের

সোম সকালেই ঘোড়ার লাফ শেয়ারবাজারের, সেনসেক্স বাড়ল ৮৩০ পয়েন্ট

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র