অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার সইকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ সিআইডি’র। সোমবার বিকেলে কালীঘাটে অভিষেকের বাড়িতে গিয়ে সময়সীমা বেঁধে জিজ্ঞাসাবাদ এর জন্য নোটিস দিল সিআইডি টিম। সোমবার বিকেলে সিআইডি’র যে প্রতিনিধি দল সেখানে যায় তার মধ্যে একজনের হাতে ছিল ভিডিওগ্রাফি ক্যামেরা। গোটা বিষয়টি তারা ক্যামেরাবন্দি করে রাখেন। অভিষেককে সইকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ভবানী ভবনে তলব করেছিল সিআইডি। কিন্তু অভিষেক সেই হাজিরা এড়ান। বর্তমানে তিনি রয়েছেন দিল্লিতে। কিন্তু সোমবার অভিষেক হাজির না হওয়ায় আর সময় দিতেন নারাজ সিআইডি। সোমবার বিকেলেই তাই তার কালীঘাটের বাড়িতে পৌঁছে চব্বিশ ঘন্টার মধ্যে ফের ভবানী ভবনে ডেকে পাঠালো সিআইডি।

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে সিআইডির কাছ থেকে ফের সময় চেয়েছেন । এর আগেও তাঁকে তলব করা হয়েছিল। সেই সময়ও হাজিরা এড়িয়েছিলেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করার সময় তৃণমূল বিধায়কদের ‘সই’তে গরমিল ধরা পড়ে। এই নিয়ে সরব হয়েছিলেন দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। তাঁদের অভিযোগের ওপর ভিত্তি করে এফআইআর দায়ের হয়। তারপরেই তদন্তে নেমে একাধিক বিধায়ককে নোটিশ পাঠানো হয়। গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। কিন্তু সেই দিন সোনারপুরে  জনরোষের মুখে পড়েছিলেন তিনি। গত ১ জুন সিআইডি-র প্রথম হাজিরা এড়ান অভিষেক। অসুস্থতার কথা বলে ১৫ দিনের সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে ৭ দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হয়েছে। সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছিল তাঁকে।

কিন্তু দলীয় কর্মসূচি ও বিচারাধীন মামলার কথা বলে দ্বিতীয় হাজিরাও এড়িয়েছেন তিনি। সিআইডি যাতে তাঁকে গ্রেফতার না করে, তাই আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার সেই মামলার শুনানি রয়েছে। সিআইডিকে(CID) পাঠানো চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay) এই কথা উল্লেখ করেছেন। সোমবার অভিষেক রয়েছেন দিল্লিতে। সেখানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বৈঠকে হাজির হয়েছেন তিনি। সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাওয়ার পর সোমবার ভবানী ভবনের বৈঠকে বসে তাঁকে মঙ্গলবার জেরার জন্য ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই সোমবার বিকেলে কালীঘাটের বাড়িতে সিআইডি টিম পৌঁছে নোটিস দিয়ে আসে। ডেট লাইন বেঁধে দেওয়া হয় মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত।

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজেছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?