অনির্দিষ্টকালের জন্য ৫ ঘণ্টা করে বন্ধ মা উড়ালপুলের একদিক, ভোগান্তি এড়াবেন কী করে?

Share:

নিজস্ব প্রতিনিধি : অনির্দিষ্টকালের জন্য রাতে বন্ধ হল মা উড়ালপুলের একদিক! কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছে রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্যই আপাতত বন্ধ থাকবে। একইসঙ্গে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা ট্র্যাফিক পুলিশও। মা উড়ালপুলে রাতে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, মা উড়ালপুলে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সমস্তরকম যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েচে এই নিয়ম।রক্ষণাবেক্ষণের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

তবে ঘাবড়ানোর কিছু নেই।বিকল্প পথও বাতলে দিল পুলিশ।ওই পাঁচ ঘন্টা যাতে কোন সমস্যায় পড়তে না হয় যাত্রীদের,তাই মা ফ্লাইওভারগামী গাড়িগুলির জন্য রইছে বিকল্প পথ।যে সমস্ত গাড়ি মা উড়ালপুল ধরে ইএম বাইপাস রোড ধরতে চাইবে, তাদের পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্ট ক্রসিং, সুরাবর্দি অ‍্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর ব্রিজ হয়ে বাইপাস রোড উঠতে পারবে। সেক্ষত্রে তেমন সমস্যার মুখে পড়তে হবে না যাত্রীদের।

উল্লেখ্য, এটাই প্রথমবার নয়। মেরামতির কাজের জন্য চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসেও রাতে মা উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। মেরামতির কাজ না হওয়া পর্যন্ত বিকল্প পথ দিয়েই যাতায়াত করতে হবে যাত্রীদের। মা উড়ালপুলে দুর্ঘটনার পরিমাণ এত বাড়ছে যে চিন্তিত হয়ে পড়ছে কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগ। সম্প্রতি মা উড়ালপুলে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা ট্রাফিক পুলিশ। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যামন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শেষ পর্যন্ত তুলে নেওয়া হয়েছিল এই নিষেধাজ্ঞা।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস