হালকা কুয়াশা, সঙ্গে মেঘলা আকাশ! ঘুম ভাঙল কলকাতার

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ কেটে যাবে । তাই কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে জন্ম নেওয়া নিম্নচাপ বঙ্গোপসাগরে(Bay of Bengal) হাজির হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার কথা ছিল। কিন্তু সাগরের জল ঘূর্ণিঝড়ের জন্ম দেওয়ার মতো উষ্ণ না থাকায় কোনও ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটেনি। দুর্বল সেই নিম্নচাপ চলে গিয়ে উত্তর মায়ানমার হয়ে বাংলাদেশের পথে। বাংলায় যে তার কোনও প্রত্যক্ষ প্রভাব পড়বে না সেটা আগেই জানা গিয়েছিল। এমনকি আবহাওয়াবিদরা এটাও জানিয়েছিলেন, বাংলায় এখন চাঁদি ফাটা গরম মিলবে, সেই সঙ্গে আগামি কয়েকদিন দক্ষিণবঙ্গের(South Bengal) কোনও জেলাতেই ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা নেই। অথচ বুধবার সকালে কলকাতার(Kolkata) ঘুম ভাঙল হালকা কুয়াশা আর মেঘলা আকাশকে সঙ্গে নিয়ে। যদিও আলিপুর আবহাওয়া(Weather) দফতরের দাবি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত(Rain) হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাগরে হাজির হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও বাংলার পরিমণ্ডলে বেশ কিছুটা পরিমাণে জলীয় বাষ্প ঢুকিয়ে দিয়েছে। তার জেরেই হালকা কুয়াশা আর মেঘের ঘনঘটা কলকাতার আকাশে। কিন্তু এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে এইন বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এদিন হাল থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরঞ্চ ভ্যাবসা গরম বাড়বে। পাল্লা দিয়ে চড়বে পারাও। এপ্রিলের প্রথম দিকে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় কালবৈশাখীর হাত ধরে ঝড়বৃষ্টি হলেও হতে পারে। তবে তার আগে সম্ভবত আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপপ্রবাহের মুখে পড়তে চলেছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের প্রকোপ সব থেকে বেশি দেখা যাবে। প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা গিয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে