মাল্টি লেভেল কার পার্কিং উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন, আলিপুর যানবাহন নাজরদারি ব্যবস্থার।

Share:

নিজস্ব প্রতিনিধি: জি-২০ বৈঠক উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) উপস্থিত হয়েছিলেন আলিপুরে। সেখানে তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উদ্বোধন করেন ‘সম্পন্ন’- মাল্টি লেভেল কার পার্কিংয়ের। উদ্বোধন করেন, আলিপুর যানবাহন নাজরদারি ব্যবস্থার। বিশেষ এই ব্যবস্থার পোশাকি নাম ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস।

পরিবহণ দফতরের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সব গাড়িতেই এবার থেকে নজরদারি করা হবে। মানে, সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত গাড়িতেই নজর রাখবে পরিবহন দফতর এবং পুলিশ। পরিবহন দফতর সূত্রে খবর, ট্র্যাকিং করা হবে জিপিএসের মাধ্যমে। এদিন পরিবহন দফতরে, পিডব্লুডি, পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের বিশেষ প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, এই কার পার্কিংয়ের ফলে উপকৃত হবেন ধনধান্য, আলিপুর চিড়িয়াখানা, আলিপুর মিউজিয়াম এবং উত্তীর্ণ’তে আসা মানুষরা। বলেন, প্রায় ৪০০ বাস এবং গাড়ি পার্ক করা যাবে এখানে। ফলে যানজট মুক্ত থাকবে রাস্তা।  রাস্তা সংকোচন হবে না। তাঁর বক্তব্য, পরবর্তীকালে ৬ তলা এই পার্কিং বিল্ডিং হবে ১০ তলা। এদিন ভেহিক্যাল ট্র্যাকিং প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কোথাও কোনও দুর্ঘটনা হলে বা নারী আক্রান্ত হলে যাত্রী সহ সকলের  সুরক্ষার জন্য থাকছে ‘প্যানিক বাটন’। বলেন, প্রতিটি গাড়িকে ট্র্যাক করে দেখা হবে স্পিড, কোথায় কোন গাড়ি এবং ওই গাড়ির গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে। 

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, খুব দ্রুত বাংলা আরও একটি স্টেডিয়াম পাবে। সেখানে খেলার পাশাপাশি তুলে ধরা হবে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিও। রাজ্যের গ্রিন সিটি প্রকল্প দ্রুত বাস্তবায়িত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর নির্দেশ, কালীঘাট স্কাইওয়াকের কাজ দ্রুত সম্পন্ন করার। তাঁর বক্তব্য, আদি গঙ্গা সংস্কারে বিশেষ উদ্যোগী হয়েছে রাজ্য।

আরও পড়ুন: ঋণের বোঝা মাথায় নিয়ে ক্ষমতায় এসেছিলাম, জি-২০ বৈঠকে মুখ্যমন্ত্রী  

এদিন জি-২০ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলা ক্ষমতায়নে বিশেষ উদ্যোগী তাঁর নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মহিলা ক্ষমতায়নে তৃণমূল সরকার খরচ করেছে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। এদিন রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড ব্যাখ্যা করে বিশ্বের দরবারে ভারতের মাধ্যমে তিনি বিশেষ করে তুলে ধরেন রাজ্যের কথাও।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু