প্রতিপদে মহানগরের একডজন পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিপদে’র দিনে রাজ্যের রাজধানী কলকাতার একডজন পুজো (DURGA PUJA) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিনে কলকাতার মোট ৬টি পুজো উদ্বোধন করেছিলেন তিনি। তারপরে রাজ্যের অন্যান্য জেলার মোট ২৬৩টি পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী।

সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ১২টি পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। খিদিরপুর ওয়াটগঞ্জের ২৫ পল্লী দিয়ে এদিন পুজো উদ্বোধন শুরু করেন তিনি। তারপরে খিদিরপুর ৭৪ পল্লী, বেহালা নতুন দল, বড়িষা, অজেয় সংহতি, ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির, আদি বালিগঞ্জ, ২১ পল্লী, গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের পুজো উদ্বোধন করে সবশেষে উদ্বোধন করেন কালীঘাট মিলন সংঘের পুজো।

ফিতে কেটে, প্রদীপ প্রজ্জ্বলন করে এবং বিগ্রহে পুষ্পার্ঘ্য নিবেদন করে গতকালের মত এদিনেও পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)। প্রত্যেকটি পুজো সংস্থার পুজো উদ্যোক্তারা তাঁকে বরণ করে নেন আন্তরিকতার সঙ্গে। উদ্বোধনের সময় বাজানো হয়েছিল কাঁসর, ঢাক। দেওয়া হয়েছিল শঙ্খ ও উলুধ্বনি।

এদিন তিনি পুজো উদ্বোধন শুরু করেছিলেন বিকেল ৪টা ১৮ নাগাদ। আর সব শেষে কালীঘাট মিলন সংঘের পুজো উদ্বোধন করেন সন্ধ্যা ৮টা ২১ নাগাদ।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩