কন্যাশ্রী দিবসে বঙ্গকন্যাদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্তরে সম্মানিত হয়েছে। ২০১৭ সালের জুন মাসে ইউনাইটেড নেশনস থেকে সম্মানিত হয়েছে কন্যাশ্রী প্রকল্প।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে নারীর ক্ষমতায়নের প্রশ্নে এবং বাল্যবিবাহ রোধে কন্যাশ্রী প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৩ সালে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে রাজ্য সরকারের তরফে প্রতি বছর ১৪ অগাস্ট দিনটিকে ‘কন্যাশ্রী দিবস’ হিসেবে পালন করা হয়। এ বছরেও এই দিনটিকে স্মরণ করে বাংলার কন্যাদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার বাংলার মেয়েদের শুভেচ্ছা জানিয়ে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বাংলার প্রত্যেক বালিকা, কিশোরীদের ক্ষমতায়নে কন্যাশ্রী প্রকল্পের সূচনা। কন্যাশ্রী দিবসে প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেক বালিকা, কিশোরীকে শুভেচ্ছা জানাই।’

রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্তরে সম্মানিত হয়েছে। ২০১৭ সালের জুন মাসে ইউনাইটেড নেশনস থেকে সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত হয়েছে কন্যাশ্রী প্রকল্প। বিশ্বের ৬২টি দেশের ৫৫২টি জনসেবামূলক প্রকল্পের মধ্যে কন্যাশ্রী প্রকল্প সেরা পুরস্কার পায়। তার আগে এই প্রকল্প ২০১৫ সালে স্কচ স্মার্ট গভর্নেন্স অ্যাওয়ার্ড পায়।

প্রসঙ্গত এই প্রকল্প চালু করার উদ্দেশ্য বাল্য বিবাহ রোধ করে বাংলার মেয়েদের পড়াশোনায় আগ্রহী করে তোলা। টাকার অভাবে বহু দরিদ্র পরিবারের বালিকা ও কিশোরীকে মাঝ পথে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এমনকি পড়াশোনা ছেড়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাদেরকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। নাবালিকা অবস্থায় বিয়ে বন্ধ করে বঙ্গকন্যাদের উচ্চশিক্ষার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রীরা বছরে ১০০০ টাকা বৃত্তি এবং এককালীন ২৫ হাজার টাকা বৃত্তি পায়। যা উচ্চতর শিক্ষায় পড়াশোনায় ছাত্রীদের কাজে লাগে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর