রাজ্যে তৈরি হবে কৃত্রিম মেধার হাব, বিরাট ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান প্রযুক্তির যুগে দ্রুতই প্রসার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্টের (এআই)। আর কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যে গড়ে তোলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার তালুক (হাব)’। তাঁর কথায়, ‘আমার কাছে অনুরোধ এসেছে, আইটিসি ITC AI-এর উপর একটি গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের ভবন প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আইটিসির আরও দু’টি প্রকল্প রেডি রয়েছে।’

নতুন বছরের শুরুতেই হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।  আর তা নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘৫ এবং ৬ ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বসতে চলেছে। ওই সম্মেলনের আগে কালীঘাটের স্কাইওয়াকের কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে। আর এই কাজ শেষ হলেই আগামী ফেব্রুয়ারি মাসে স্কাইওয়াকের উদ্বোধন হবে ।’ 

আরও পড়ুনঃ প্রত্যেক জেলায় হবে শপিং মল এবং সিনেমা হল, বড় ঘোষণা মমতার

সেইসঙ্গে মমতা আরও  জানিয়েছেন, ‘জেলার অনেকেই সিনেমা দেখতে ভালবাসেন। কিন্তু তাঁদের জন্য  হল নেই। টলিউডও এতে উপকৃত হবে।’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা টলিউডের জন্য নিঃসন্দেহে ভাল খবর তা বলা যেতেই পারে। পাশাপাশি নবান্ন থেকে তিনি এও জানিয়ে দেন, ‘শপিং মল তৈরির জন্য  এক একর করে  জমিও সরকার বিনামূল্যে দেবে। কিন্তু টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে, ফ্র্যাঞ্চাইজি হবে। তবে শপিং মলের  প্রথম দু’টো তলায় স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী, শিল্পীদের পণ্য রাখতে হবে। যাতে সারাবছর তাঁরা জিনিস বিক্রি করতে পারেন। তাতে বাংলায় বাড়বে কর্ম সংস্থান।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই