ভেঙে দিলেন রোগী কল্যাণ সমিতি, চিকিৎসকদের ধর্না মঞ্চে গিয়ে বড় ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আচমকাই মুখ্যমন্ত্রী নিজেই চলে এলেন স্বাস্থ্য ভবনের সামনে  আন্দোলনরত চিকিৎসকের ধর্না মঞ্চে।  আর সেখানে গিয়েই জুনিয়র চিকিৎসককে পাশে দাঁড়িয়ে  মমতা জানিয়ে দিলেন, ‘সমস্ত মেডিক্যাল কলেজ এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হবে। তৈরি করা হবে নতুন করে কমিটি।‘

মুখ্যমন্ত্রী যেতেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।  এই পরিস্থিতির মধ্যেই মাইক হাতে নিয়ে বক্তব্য রাখা শুরু করেন মমতা। বললেন,’ আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতিও ভেঙে দিলাম। বাকি সব মেডিক্যাল কলেজেরও ভেঙে দেব। নতুন করে তৈরি করব।তাতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পুলিশ এঁরা  থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছি।‘

 পাশাপাশি  আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে মমতা আরও বলেন , ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবি গুলি গুরুত্ব দিয়ে দেখা হবে। আমি একা সরকার চালাই না। আমার সঙ্গে রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং  ডিজি। যদি কেউ দোষী হন তাহলে শাস্তি দেওয়া হবে।‘

উল্লেখ্য,  বৃহস্পতিবার  নবান্নে  আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন মমতা। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেননি  চিকিৎসকেরা। কারণ  মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচার দাবি করা হয়েছিল। কিন্তু সরকার তাতে রাজি হয়নি। তাই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেননি আন্দোলনরত চিকিৎসকরা। এরপরেই সাংবাদিক সম্মেলন করে মমতা বলেন,  ‘ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয়। আমি চাই চিকিৎসকেরা কাজে ফিরুন।‘ তবে মুখ্যমন্ত্রীর আর্জির পরেও চলতে থাকে চিকিৎসকদের কর্মবিরতি। তাই এবার মমতা  নিজেই আন্দোলন চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছিয়ে গেলেন ধর্না মঞ্চে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু