Loading live market data...
Loading active stocks...
Connecting...

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রেড রোডে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল উপস্থিত থেকে সেনাবাহিনীর অভিবাদন গ্রহণ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণতন্ত্র দিবসে (Republic Day) কলকাতার রেড রোডের (Red Road) অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ রেড রোডে পৌঁছন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর পর রেড রোডে পৌঁছন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল উপস্থিত থেকে সেনাবাহিনীর অভিবাদন গ্রহণ করেন।

বৃহস্পতিবার রেড রোডে পৌঁছে প্রথমে মুখ্যমন্ত্রী পুলিশ স্মৃতি স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর তিনি কিছুটা হেঁটে গিয়ে নির্ধারিত আসন গ্রহণ করেন। কিছুক্ষণ পর রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুষ্ঠান মঞ্চে পৌঁছে নির্ধারিত আসন গগ্রহণ করেন। এরপর শুরু হয় কুচকাওয়াজ। এদিন রাজ্যের প্রশাসনিক প্রধান ও রাজ্যের সাংবিধানিক প্রধান ছাড়াও উপস্থিত রয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক মন্ত্রী।

৭৪ তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে এদিন রেড রোডে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কড়াকড়িভাবে। নিরাপত্তার জন্য কলকাতাজুড়ে থাকছে ১০টি ওয়াচ টাওয়ার। ১০টি বালির বাঙ্কার এবং ১৩টি কুইক রেসপন্স টিম। এছাড়াও মোতায়েন থাকছে ৫১টি পিসিআর। সাদা পোশাকের পুলিশ ছাড়াও মোতায়েন রাখা হয়েছে ৪০ টি বিশেষ কুইক রিঅ্যাকশন দল, এইচআরএফসি, আরএফএস এবং পিসিআর। মহানগরে প্রবেশের রাস্তা এবং বাইরের রাস্তাগুলিতেও বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি। সাধারণতন্ত্র দিবসে কোনওরকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ড্রোনের মাধ্যমে বুধবার থেকেই নজরদারি চালানো হচ্ছে। কলকাতা বিমানবন্দরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্নিফার ডগ এবং বোম্ব স্কোয়াডের কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা