‘ঠেকুয়া ভালো লাগে, আমরাও খাই’, ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন মমতা  

Share:

নিজস্ব প্রতিনিধি: ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে সবার মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হেস্টিংসে তক্তাঘাটে ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে অশান্তিতে জড়িয়ে না পড়ার আবেদন জানান।

এদিন তক্তাঘাটে ছট পুজোতে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি চাই আপনারা শান্তিতে ছট পুজো করুন। ঘাটে সব ব্যবস্থা করা আছে। কোন অসুবিধা হলে সেটা দেখার লোক আছে। পুলিশ আছে। বিভিন্ন জায়গায় আপনাদের জন্য কৃত্রিম জলাশয় করা হয়েছে।’ উৎসবের আবহেও এক শ্রেণীর মানুষ অশান্তি পাকানোর চেষ্টা করছে। এদিন সেই বিষয়েও সাধারণ মানুষকে সতর্ক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ ঝগড়া কর‍তে এলে করবেন না কারণ অনেকে ইচ্ছে ঝগড়া করতে চায়। সেটা হতে দেবেন না।’ একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সবার মঙ্গল কামনা করেন। তিনি বলেন, আগামীকাল সকালে সূর্য দেবতার পুজো আছে আপনাদের। ছট মাইয়া আপনাদের সবাইকে ভালো রাখুন। আমরা চাই সব অনুষ্ঠান হোক। সবার অনুষ্ঠান হোক।’

ছট পুজোর অন্যতম আকর্ষণীয় খাবার ঠেকুয়া। এদিন সেই ঠেকুয়ারও ভূয়সী প্রশংসা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘কাল সবাই ঠেকুয়া দেন। আমরাও খাই। এটা খুব ভালো লাগে।’ সেই সঙ্গে তাঁর অভিভাবকসুলভ রসিক মন্তব্য, ‘বেশি খাবেন না মোটা হয়ে যাবেন।’

এদিন ছট পুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলও। এদিন অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, ‘বিহারে ছট পুজো উপলক্ষে একদিন ছুটি দেওয়া হয়, কিন্তু বাংলায় ছট পুজোয় দুদিন ছুটি দিয়েছে রাজ্য সরকার। একাহ্নে সবাই সমান বলে জানান মেয়র।

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের