‘স্বৈরাচারী মনোভাব সর্বস্বান্ত করছে মানুষকে’‌, রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এবার ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আজ, শুক্রবার পার্টির ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা করার সময়ই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং আকাল সৃষ্টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে নির্বাচনের ইস্তেহারে ‘১০ প্রতিজ্ঞা’ ঘোষণা করা হয়েছে। জল থেকে শুরু করে জেলা নতুন একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, শিল্প, চাকরির উপর জোর দেওয়া হয়েছে। আবাস, লক্ষ্মী ভাণ্ডার থেকে বেকার ভাতা–সহ সামাজিক প্রকল্পে জোর দেওয়া হয়েছে। ইস্তেহার থেকে নতুন প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে। এবার থেকে দুয়ারে চিকিৎসা হবে। তবে রান্নার গ্যাস নিয়েও মানুষজনকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌কংগ্রেস আমল থেকে অনেক বেশি দাম বেড়েছে। এগুলি আগে সামলাক।
মোদিজি তারপর বাংলার দিকে তাকাবে।’‌

অন্যদিকে মানুষের দরজায় এবার চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। আর কিছু চিকিৎসা করার জন্য অত্যাধুনিক গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যা মানুষের দুয়ারে পৌঁছে যাবে। আর এই পরিষেবা পেতে একটি টোল–ফ্রি নম্বর চালু করা হবে। তার আগে রান্নার গ্যাস নিয়ে সুর সপ্তমে তোলেন তৃণমূলের চেয়ারপার্সন। এই বিষয়ে সরাসরি মোদি–শাহর নাম করে বিঁধে তৃণমূল নেত্রীর ঝাঁঝাল বক্তব্য, ‘‌দুই ভাই মিলে দাঙ্গা, যুদ্ধ, রাজনৈতিক থেকে গণতান্ত্রিক চক্রান্ত, দেশভাগের চক্রান্ত করছে। স্বৈরাচারী মনোভাব এদের। সর্বসান্ত করছে মানুষকে।’‌

এছাড়া আজ, শুক্রবার কালীঘাটে নিজের বাড়িতে দাঁড়িয়েই রান্নার গ্যাস নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইস্তেহার প্রকাশের পর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌পেট্রল–ডিজেলের দাম রোজ বাড়ছে। তার মধ্যে বাংলায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসা হচ্ছে। তাতে আরও সমস্যা তৈরি হবে। লাইন আর টাকা তা ছাড়া বিজেপির কিছু নেই। রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। মনমোহন সিং সরকারের সময় গ্যাসের দাম ছিল ৪০০ টাকা। এখন গৃহস্থের রান্নার গ্যাস হয়েছে ১১০০ টাকা। আর বড় সিলিন্ডারের দাম ২১০০ টাকা। তাতে মানুষের দুর্বিষহ অবস্থা হচ্ছে।’‌

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে