‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্ধারিত সময়ে মিত্র ইনস্টিটিউটে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট দিয়ে বেরিয়ে বললেন, এমন ভোট আগে দেখি নি। কর্মীদের শান্ত থাকার বার্তা দিলেন তিনি। বুধবার দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই ময়দানে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো। নিজের কেন্দ্রে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। এদিন সকাল থেকেই তৎপর ছিল ভবানীপুরের দুই যুযুধান প্রার্থী।

এদিন বিকেল ৪টের সময় মিত্র ইনস্টিটিউটে হাজির হন তৃণমূল সুপ্রিমো। সেখানে নিজের ভোট দেন তিনি। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। তাঁর কথায় এদিন উঠে এসেছে মানুষকে নির্যাতন করার কথা। মহিলাদের ওপরে হামলা নিয়েও এদিন সুর চড়িয়েছেন তিনি। ১৯৮৪ সালে প্রথম ভোট ময়দানে নেমেছিলেন তিনি। তৎকালীন হেভিওয়েট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুর কেন্দ্র থেকে হারিয়েছিলেন মমতা বন্দ্য়াপাধ্যায়। কিন্তু এতদিনে রাজনৈতিক জীবনে এই ধরনের ভোট দেখেননি। এত অত্যাচার, এত হেনস্থা করা হচ্ছে। এদিন তাঁর নিশানায় ছিল কেন্দ্রীয় বাহিনীও। তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর কাজ সীমান্ত সুরক্ষা করা। কিন্তু তাঁরা রাজনৈতিক দলকে সুরক্ষা দিচ্ছে। ভবানীপুরে ঢুকে মহিলাদের মেরেছে। কালীঘাট, ভবানীপুর, চেতলায় একই ধরনের ঘটনা ঘটেছে। বাচ্চাদেরও মারধর করা হয়েছে।

তাঁর অভিযোগ, রানাঘাট থেকে শুরু করে কল্যাণী, বাগদা, আরামবাগ, খানাকুল, গোঘাট, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। কমিশন ও বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মিত্র ইনস্টিটিউটে ভিক্ট্রি সাইনও দেখিয়েছেন। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো। 

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের