গুজরাতে সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪১। জখম শতাধিক। গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার এই সেতু বিপর্যয়ে শতাধিক মানুষের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘গুজরাতের মোরবিতে মর্মান্তিকভাবে সেতু ভেঙে পড়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।  বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ গুজরাতের মাচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু আচমকা ভেঙে পড়ে। সেতু ভেঙে পড়ার সময় সেটির উপর প্রায় ৪০০ মানুষ ছিলেন। গুজরাত সরকারের তরফে জানানো হয়েছে, ‘এখনও পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন। এখনও সেনা, নৌসেনা, বিমানবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।’ স্থানীয় মানুষজন-সহ এনডিআরএফ, এসডিআরএফ এর সঙ্গে সেনা, নৌসেনা ও বায়ুসেনাও হাত লাগিয়েছে উদ্ধারকাজে। মাচ্ছু নদীতে নিখোঁজদের খুঁজতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ৫ টি দল উদ্ধারকাজ চালাচ্ছে। সেতু বিপর্যয়ের জেরে মৃতদের পরিবারকে গুজরাত সরকার ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্র সরকারের তরফে নিহতদের নিকটাত্মীয়দের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী