পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই পহেলগাঁও হামলায় নিহত বিতান অধিকারীর বাবা-মায়ের পাশে থাকার বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির ময়দানে তথাকথিত বসন্তের কোকিলদের সঙ্গে তাঁর কতটা তফা‍ৎ, ফের একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) পুজো উদ্বোধনে গিয়ে ফের একবার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহত বিতান অধিকারীরর অসহায় বাবা-মায়ের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দিলেন, ‘সন্তান-হারা দম্পতির যেন কোনও সমস্যা না হয়। তাঁদের পাশে দাঁড়াতে।’ মমতার এমন মমতাময়ী মানবিকতায় কেঁদেই ফেললেন অসহায় দম্পতি।

এদিন প্রতিপদে দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় গিয়েছিলেন বেহালার বড়িশা ক্লাবের পুজো মণ্ডপে। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। উদ্বোধন মঞ্চে মমতার সঙ্গেই হাজির ছিলেন পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত বিতান অধিকারীর বাবা-মা। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে কেঁদে ফেললেন সন্তানহারা দম্পতি। এরপরেই তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে মমতা বলেন, ‘এখন কাঁদলে হবে না। শরীর খারাপ হবে। একটা ছেলে গিয়েছে ঠিকই। বাবা মায়ের সঙ্গে সন্তানের রক্তের সম্পর্ক অনেক দৃঢ়। কিন্তু এত ছেলে রয়েছে আপনাদের। আমার সাথে সবসময় ওনাদের যোগাযোগ থাকে। যে কোনও প্রয়োজনে বাড়ির লোক হিসেবে আমরা চেষ্টা করি ওনাদের যেন কোনও অসুবিধা না হয় সেদিন লক্ষ্য রাখার।’

বিতানের বাবা-মায়ের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি রাজনীতির ময়দানের  বসন্তের কোকিলদেরও এক হাত নেন মমতা।। নাম না করে তোপ দেগে বলেন ‘পহেলগাঁও কাণ্ডের পর অনেকেই বিতানের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তাঁদের আর দেখা যাচ্ছে না। অনেকেই আছেন যারা প্রথম দিন এল, ছবি তুলল কিন্তু তাদের আর দেখা গেল না। নন্দীগ্রাম, সিঙ্গুর কাণ্ডের এতবছর পরও শহিদদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখি। ৯৩ সালের ঘটনা, এতবছর পরও একুশে জুলাই শহিদদের শ্রদ্ধা জানানো হয়। আমরা পরিবারগুলোকে মনে রাখি।’

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির