দেড় ঘণ্টা মাঝ আকাশে চক্কর, নিরাপদে অবতরণ করল মুখ্যমন্ত্রীর বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচনী প্রচার থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে নামতে পারছিল না। এখন খারাপ আবহাওয়ার জন্য তা মাঝ আকাশে চক্কর কাটে। অবশেষে দেড় ঘণ্টা মাঝ আকাশে চক্কর কাটার পর কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। 

এদিকে অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয় মুখ্যমন্ত্রীর বিমান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও কয়েকজন সেখানে রয়েছেন। ৩:‌৫৫ মিনিটে মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু অত্যন্ত খারাপ আবহাওয়া দেখা দেয়। ঝড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়েছে। তাই কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারেনি মুখ্যমন্ত্রীর বিমান। আধ ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটতে থাকে মুখ্যমন্ত্রীর বিমান। পাইলটের সঙ্গে এটিসি যোগাযোগ রেখে চলেছে। আর তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে বাংলার মানুষের মনে। তবে ৫টা ১৯ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করল।

অন্যদিকে এখন সবকিছু নির্ভর করছে বিমানের পাইলটের উপর। কারণ কলকাতা বিমানবন্দর চত্বরে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর এই খারাপ আবহাওয়ার জেরে মুখ্যমন্ত্রীর বিমান নামতে দেরি হয়ে যায়। তবে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান নামতে পারবে বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে পাইলট চাইলে বিমান নিয়ে অন্যত্র যেতে পারেন। এটা সম্পূর্ণ পাইলটের সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর বিমান কেমন অবস্থায় আছে তা ক্রমাগত যোগাযোগ করে জানা হচ্ছে বলে সূত্রের খবর। তবে সব আশঙ্কার মেঘ কেটে যেতেই নামতে সক্ষম হয় বিমানটি।

এছাড়া ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু এখনও তা অবতরণ করতে পারেনি। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে বিমানবন্দর এলাকায়। কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে মুখ্যমন্ত্রীর বিমানকে অবতরণের অনুমতি দেওয়া যাবে না। আজ, বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে তিনি জনসভা করেন। দুপুর থেকে দমদম, নিউটাউন, সল্টলেক, মধ্যমগ্রামে ঝড়বৃষ্টি শুরু হয়। শুক্রবারও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। শনিবারও বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক