বাড়ির কালীপুজোয় প্রতিমার সাজসজ্জা-ভোগ রান্না, একার হাতেই সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবছরে মত চলতি বছরেও বেশ আড়ম্বরপূর্ণভাবেই  কালীপুজোর আয়োজন  হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।  প্রতি বছরই নিষ্ঠাভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নিজের কালীঘাটের  বাড়ির ভিতরে ছোট্ট মণ্ডপ , প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে মায়ের ভোগ রান্না সবই তিনি নিজেই দায়িত্বভার নিয়ে দেখভাল করে থাকেন ।

এবছর দেখা গিয়েছে সেই একই চিত্র। এদিন সন্ধ্যায় একেবারে সাদামাটা গৃহকর্ত্রীর বেশে দেখা গেল স্বয়ং মুখ্যমন্ত্রীকে। তাঁর  পরনে সরু বেগুনি পাড়ের সাদা শাড়ি, কাঁধে সাদা উত্তরীয়। ইতিমধ্যেই সামনে এসেছে কালীঘাটের বাড়িতে কালী আরাধনার ছবি। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির সামনে মুখ্যমন্ত্রীর হাতে আঁকা একটি ছবির পাশে লেখা আছে  ‘শুভ দীপাবলি’। ইতিমধ্যেই কালীপুজো উপলক্ষে মমতার বাড়িতে পৌঁছিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কিছুসময় কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

উল্লেখ্য, চলতি  বছর ৪৭ বছরে পা দিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো । তিথি মেনে আজ সন্ধ্যে থেকেই শুরু হয়ে  গিয়েছে মায়ের পুজো। কিছুক্ষণের মধ্যেই মায়ের ভোগের রান্নায় হাত লাগাবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আত্মীয়দের দেখভাল সারবেন নিজে । একথায় বলা যায়, কালীপুজো উপলক্ষে এদিন সকাল থেকে বেশ ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার