মুখ্যমন্ত্রীর নির্দেশে বাগুইআটি থানার ওসি ক্লোজড, তদন্তভার সিআইডির হাতে

বুধবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাগুইআটির দুই কিশোরের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী অত্যন্ত বেদনাহত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই কিশোরের খুনের ঘটনার তদন্তভার দেওয়া হল সিআইডির হাতে। একইসঙ্গে ক্লোজড করা হল বাগুইআটি থানার ওসি কল্লোল ঘোষকেও। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য পুলিশের তরফে। 

বুধবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাগুইআটির দুই কিশোরের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী অত্যন্ত বেদনাহত। এই ঘটনায় ওসিকে ক্লোজ করা হল। একইসঙ্গে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডির হাতে বলে জানান তিনি। অভিযুক্তদের গ্রেফতার করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। রাজ্য সরকার মৃত দুই কিশোরের পরিবারের পাশে রয়েছে। তিনি আরও বলেন, ওসিকে আরও সক্রিয় হওয়া উচিত ছিল। 

উল্লেখ্য বাগুইআটির দুই ছাত্র অভিষেক নস্কর (১৬) ও অতনু দে (১৫) গত ২২ অগস্ট থেকে নিখোঁজ ছিল। দুইজনকে অপহরণ করার পর চলন্ত গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করে  ফেলে দেয় অপহরণকারীরা। পুলিশ সূত্রে খবর, দুই কিশোরকে ২২ অগস্ট মোটরবাইক কেনার নাম করে নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে যান অভিযুক্ত সত্যেন্দ্র। এর পর রাজারহাটে একটি বাইকের দোকানে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে বাসন্তী এক্সপ্রেসওয়েতে যান অভিযুক্ত। সেই পথে যাওয়ার সময় দুই কিশোরকে খুন করা হয়। ২২ অগস্ট সন্ধ্যায় ন্যাজাট থানা এলাকায় এক জনের দেহ উদ্ধার হয়। অন্য আরেক কিশোরের দেহ উদ্ধার হয় ২৩ অগস্ট মিনাখাঁ এলাকায়। এই ঘটনায় পুলিশের গাফিলতি নিয়ে  সরব হয়েছে মৃত দুই কিশোরের পরিবার। রাজ্যের বিরোধী দলগুলিও তদন্তে পুলিশের গাফিলতি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। সেই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তদন্তভার সিআইডির হাতে দেওয়ার নির্দেশ দিলেন।

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর