কোভিড বাড়লে বিধি মেনে হবে গঙ্গাসাগর মেলা: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানান, কোভিড পরিস্থিতির উপর নজর রাখছে রাখছে রাজ্য সরকার। কোভিড বাড়লে বিধি মেনে গঙ্গাসাগর মেলা হবে বলে জানিয়ে দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জানুয়ারি (January) থেকে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023) শুরু হচ্ছে। এদিকে কোভিডের (Covid) নতুন ভ্যারিয়েন্ট বিএফ ৭ (BF. 7) ভারতের ৪ জনের দেহে থাবা বসিয়েছে। যা চিন্তা বাড়াচ্ছে। সেই আবহে গঙ্গাসাগর মেলা হবে কি না তা নিয়ে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, কোভিড পরিস্থিতির উপর নজর রাখছে রাখছে রাজ্য সরকার। কোভিড বাড়লে বিধি মেনে গঙ্গাসাগর মেলা হবে বলে জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে। রজভবনে বেশকিছুক্ষণ ধরে চলে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বৈঠক। এদিন রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীকে বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। কোভিড বাড়লে গঙ্গাসাগর মেলা হবে কি না তা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, কোভিড বাড়লে প্রোটোকল মেনে গঙ্গাসাগর মেলা হবে। একইসঙ্গে তিনি জানান, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। রাজভবন থেকে বেরিয়ে রাজ্যবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত আগামী ৮ জানুয়ারি থেকে দক্ষিণ ২৪ পরগনার সাগরে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। বুধবার নবান্ন সভাঘরে সাগরমেলার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে তিনি কোভিড পরিস্থিতি নিয়েও নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে অবিলম্বে কোভিড নিয়ে পর্যবেক্ষক টিম গঠনের নির্দেশ দেন। সেই দলে যোগীরাজ রায়কে নেওয়ার কথাও বলেন তিনি।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের