দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেন্দ্রের দয়ায় নয়, রাজ্যের টাকায় চলে লক্ষ্মীর ভাণ্ডার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের মানবিক ও জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে নালিশ করে কলকাঠি নাড়ছে গেরুয়া শিবির (BJP)। এবার সেই বিষয়টি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Stadium) জমির পাট্টা বিলির অনুষ্ঠানে অংশ নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলে রাজ্য সরকারের টাকায়। তবুও রাজ্যের বিজেপি নেতারা কেন্দ্রের কাছে চিঠি লিখে এই প্রকল্প যাতে বন্ধ করে দেওয়া হয় তার জন্য নালিশ করছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়েও কেন্দ্রকে চিঠি লিখেছে। বলছে নাকি কেন্দ্রের টাকা অপব্যবহার করছে। এটা তো রাজ্যের টাকা।’ এদিন রাজ্যের প্রশাসনিক প্রধান আরও জানান, যে মহিলাদের আধার কার্ড নেই তাঁরাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। আধার কার্ড না থাকলেও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না বলে জানান তিনি। মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অধিকার ছিনিয়ে নিতে হবে। আধার কার্ড না থাকলে লক্ষ্মীর ভান্ডার পাবে না, এটা হতে পারে না। মানুষের জন্য জীবন দিতে রাজি আছি।’ তাঁর আরও সংযোজন, ‘আমি মানুষে মানুষে ভেদাভেদ করব না। আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের কষ্ট হবে।’

আরও পড়ুন: নাগরিকত্ব ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

অন্যদিকে কৃষকদের জন্য পর্যাপ্ত সার দিচ্ছে না কেন্দ্র সরকার। এদিন সেই বিষয়টি নিয়েও সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার সার দিচ্ছে না, আমাদের যা চাহিদা ছিল। আমাদের শুধু আলুর জন্য প্রয়োজন। এটা আমরা প্রোডাকশন করি না। আগামী দিনে ভাবতে হবে, এই ধরনের সারের কারখানার ক্ষেত্রে। রাজনৈতিক ভাবে লড়াই চলতে পারে। প্রয়োজন ২ লক্ষ ২০ হাজার মেট্রিক টন, দিয়েছে ৭৭ হাজার মেট্রিক টন।’

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ