ডিভিসির জন্য ২০ লক্ষ পরিবার জল পাচ্ছে না, অভিযোগ মমতার

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  বর্ষাকাল এলেই বাংলায় ডিভিসি জল ছাড়ে। আর তাতেই বিধ্বস্ত অবস্থা হয় গোটা রাজ্যে। আর তা নিয়ে সোমবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ডিভিসির জন্য ২০ লক্ষ পরিবার জল পাচ্ছে না । ১৮ হাজার জায়গায় জল অপচয় হচ্ছে। আর এই নিয়ে কেন্দ্রের অসহযোগিতায় ২  লক্ষ বেশি মানুষ বাংলার জল পাচ্ছে না। এরমধ্যে রেলওয়ের জন্য ১ লক্ষ ৩৪ হাজার পরিবার জল পাচ্ছে না।  ‘

এদিন পানীয় জলের অপচয় নিয়েও সরব হন মমতা। তিনি বলেন,’ পানীয় জল চাষের কাজে ব্যবহার হচ্ছে ।  এই নিয়ে ৪৮৪ টি অভিযোগ জমা পড়েছে।  সবচেয়ে বেশি জলের অপচয় পূর্ব বর্ধমান-  নদিয়ায়।‘ পাশাপাশি জলের পাইপ বসানো নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’ জলের পাইপ জন্য রাস্তা বেআইনি ভাবে কাটা যাবে না। এই নিয়ে কোন অভিযোগ এলে তাঁর বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ ।‘   সেই জন্য  বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে  দেওয়ার কাজ পুনরায় রি-চেক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্য সরকার । সব মিলিয়ে ১ কোটি ৭৭ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। সেইজন্য পানীয় জলের অপচয় ঠেকাতে এবার কড়া আইনি পথে হাঁটার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার। এমনকি এই নিয়ে  বিধানসভায়  বিল আনার চেষ্টা করা হচ্ছে।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ