পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে সবজির দাম কমানোর আর্জি মুখ্যমন্ত্রীর

এই উৎসবের মরশুমের মাঝেই অগ্নিমূল্য শাক-সবজি। ফলে হাঁসফাঁস অবস্থা আম জনতার। এদিন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে পোস্তার বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি ব্যাবসায়ী সমিতিগুলির কাছে শাক-সবজির দাম কমানোর আর্জি জানালেন। এই উৎসবের মরশুমের মাঝেই অগ্নিমূল্য শাক-সবজি। ফলে হাঁসফাঁস অবস্থা আম জনতার। এদিন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে পোস্তার বাজার সমিতির উদ্দেশ্যে মমতা বলেন, ‘সবজির বেশি দাম নেবেন না। জানি ডিজেলের দাম বেশি। গ্যাসের দাম আকাশছোঁয়া। তবু অনুরোধ করব সবজির দাম বেশি নেবেন না’।

যদিও আনাজপাতির মূল্যবৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিনও কেন্দ্রীয় সরকারকেই দায়ি করেছেন। তাঁর দাবি, নোটবন্দি করেছে। পেট্রোপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কেন্দ্র সরকার ৪ লক্ষ কোটি টাকা আয় করেছে। আর এখন মানুষের পকেট কাটছে। পাশাপাশি রাজ্যের বকেয়া না মেটানো নিয়েও এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এক প্রাচীন বাংলা প্রবাদ উল্লেখ করে মুখ্যমন্ত্রীর তোপ, টাকা দেওয়ার সময় নেই। ভ্যাকসিন দেয় না। আর খালি নিন্দা করে। ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোঁসাই।

মঙ্গলবার পোস্তা বাজারে মুখ্যমন্ত্রী নাম না নিয়ে রাজ্যপালকেও খোঁচা দিয়েছেন। তাঁর কথায়, কিছু মানুষ তো বসে আছেন, সকাল থেকেই চিমটি কাটার জন্য। দিল্লি থেকে এক টাকাও এনে দেওয়ার ক্ষমতা নেই। রাজ্যের জন্য কিছু করার ক্ষমতা নেই। এরপরই তিনি বলেন, আগে এমনটা ছিল না। সাংবিধানিক পদে যাঁরা থাকতেন, তাঁদের একটা সম্মান ছিল। বিজেপির আমলে সব অন্যরকম। সকাল থেকে খালি চিমটি কাটতে বসেন তাঁরা। উল্লেখ্য, বাজারে শাক-সবজির দাম নিয়ন্ত্রনে রাখতে বরাবরই তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি পুলিশ ও ইবি-কে বাজারগুলিতে নজরদারি ও অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন আগেই।

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন