কেমন চলছে মাধ্যমিক পরীক্ষা? সারপ্রাইজ ভিজিটে ভবানীপুরের স্কুলে হাজির মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে মাধ্যমিক পরীক্ষা । এরমাঝে মঙ্গলবার বিধানসভা যাওয়ার পথে ভবানীপুর এলাকার এক স্কুলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তখন স্কুলের ভিতরে চলছিল পরীক্ষা । তাই বাইরে   অভিভাবকদের সঙ্গে কথা বললেন তিনি  । শুভেচ্ছা বিনিময়ও করেন।  সেইসঙ্গে পরীক্ষা কেমন হচ্ছে সেই খোঁজখবর নেন মমতা  ।  এদিন  ‘দিদি’কে দেখে বেশ  আপ্লুত হন অভিভাবকেরা । 

বলা বাহুল্য , এই প্রথম নয় । এরআগেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন  স্কুল ভিজিটে যান মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে দূর থেকে দেখে নেন ঠিক ঠাকভাবে পরীক্ষা চলছে কিনা ।  কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। প্রতিবছরের মত এবারও দেখা গেল সেই একই চিত্র । 

উল্লেখ্য ,  এদিন বেলা ১টার কিছু পর বিধানসভা যাওয়ার জন্য বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আচমকাই চলে যান ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে। সেখানে গিয়ে অভিভাবকের সঙ্গে করলেন  আলাপচারিতা । মমতা বলেন,’ আগে তো ৪০ নম্বরও পাওয়া কঠিন ছিল। এখন নম্বর তোলা অনেক বেশি সহজ হয়েছে ।  সকল পরীক্ষার্থীর পরীক্ষা ভাল হবে।’ সেইসঙ্গে অভিভাবকদের বেশি চিন্তা করতে তিনি বারণ করেন  । এরপর   মুখ্যমন্ত্রীকে  স্বাগত জানান স্কুলের প্রিন্সিপাল।  তখনই স্কুল বিল্ডিং কেন রঙ করানো হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা ।  সেই ইস্যুতে কর্তৃপক্ষকে পরামর্শ দেন, তাঁর বাড়ির অফিসে গিয়ে সাতদিনের মধ্যে  এই ব্যাপারে চিঠি দিতে।  তারপর তিনি সংস্কার নিয়ে পদক্ষেপ নেবেন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ