রাজ্যে বাড়ছে ডেঙ্গু, সোমবার স্বাস্থ্য নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্রমশ ডেঙ্গু (Dengue) আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই আবহে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী সোমবার নবান্নে এই বিশেষ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নবান্ন সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে তিনটে থেকে নবান্নে এই বিশেষ বৈঠক হবে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। পাশাপাশি ভার্চুয়ালি হাজির থাকবেন রাজ্যের বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা। নবান্ন সূত্রে খবর,  এই বৈঠকে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। আলোচনা হতে পারে বিভিন্ন সময় রাজ্য স্বাস্থ্য দফতর যে পরিকল্পনাগুলি নিয়েছে, তার বাস্তবায়ন কত দূর হয়েছে তা নিয়েও। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্য ভবনের দ্বারা গৃহীত পরিকল্পনা নিয়ে কোনও অভিযোগ আছে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হুয়ার সম্ভাবনা রয়েছে। গোটা বিষয়টি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

বর্তমানে কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। মনে করা হচ্ছে সোমবারের এই বৈঠক থেকে ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকারের তরফে বিশেষ কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সাথী কার্ড না নেওয়ার অভিযোগ ওঠে। সোমবাররের বৈঠক থেকে সে বিষয়ে মুখ্যমন্ত্রী সুনির্দিষ্ট বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামোর কী অবস্থা, পর্যাপ্ত সংখ্যায় ডাক্তার রয়েছেন কি না সে সব বিষয়েও আলোচনা হতে পারে ওইদিনের বৈঠকে।

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী