আবার রাজপথে মানুষের দুয়ারে মুখ্যমন্ত্রী, যাদবপুর থেকে রোড–শো করে দেবেন বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর একসপ্তাহ। তারপরই রাজ্যে প্রথম দফার ভোট। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝোড়ো প্রচার করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ থেকে উত্তর—সর্বত্র ছুটে যাচ্ছেন তৃণমূল নেত্রী। নির্বাচনী জনসভা থেকে রোড–শো করে মানুষের মাঝে পৌঁছে বার্তা দিচ্ছেন। এবার এসআইআর পর্বে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। সেটাকেই সামনে নিয়ে এসে মানুষজনকে টেনশন না করার কথা বলছেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছেন মুখ্যমন্ত্রী। মানুষের অধিকার যে কেড়ে নেওয়া যাবে না সেটাও বুঝিয়ে দিচ্ছেন। এই আবহে দ্বিতীয় দফার ভোটের আগে যাদবপুর থেকে রোড–শো করবেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

এদিকে এখন দলনেত্রী উত্তরবঙ্গে রয়েছেন। সেখানে জনসভা করছেন। আর সেখান থেকে ফিরে এবার মহানগরের রাজপথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার ভোটের আগে যাদবপুর থেকে পদযাত্রা করে পৌঁছবেন গড়িয়াহাট মোড়ে। দক্ষিণ কলকাতার ওই জায়গায় সেদিন যে জনপ্লাবন হবে তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই তিনি কালীঘাটে পুজো দিয়েছেন। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নববর্ষের। আর ভিডিও বার্তায় তোপ দেগেছেন কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে। কলকাতার রোড–শো বা পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা।

অন্যদিকে এখন প্রশ্ন উঠছে, কবে কলকাতার রাজপথে পদযাত্রা করবেন তৃণমূলনেত্রী?‌ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, প্রথম দফার ভোট শেষ হচ্ছে ২৩ এপ্রিল। আর ঠিক তার পরদিন আগামী ২৪ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন কলকাতার রাজপথে। সেখানে উপস্থিত থাকবেন কলকাতার অন্যান্য কেন্দ্রের তৃণমূল প্রার্থীও। এখন প্রত্যেকদিন তিনটি করে নির্বাচনী জনসভা করছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। ২৩ তারিখ ভোট শেষ হওয়ার পর সেখানে কেমন সাড়া মিলল তাও ২৪ তারিখের রোড–শো বা পদযাত্রা থেকে বাতলে দেবেন তিনি।

এছাড়া বাংলার ভোটার তালিকা সংশোধনে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিবেচনাধীন থাকার পরও বাদ পড়েছেন ২৭ লক্ষ ভোটার। তাঁরা এই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। যা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে মামলা করে এদের নাম আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন। বিধানসভা নির্বাচনের জন্য প্রচারের সঙ্গেই ২৪ এপ্রিলের পদযাত্রায় এসআইআর বিষয়টিও তুলে ধরে কেন্দ্র এবং নিবাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তৃণমূল সুপ্রিমো বলে সূত্রের খবর।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে