সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে জারি হচ্ছে বিজ্ঞপ্তি, চাকরিহারাদের বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: শীর্ষ আদালতের নির্দেশ মেনেই ২৪ হাজার ২০৩টি শিক্ষক ও অশিক্ষক পদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে। আজ মঙ্গলবার (২৭ মে) নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমরা কারও চাকরি খেতে চাই না। যেহেতু রিভিউ হয়নি,   রাজ্যের আবেদনের শুনানি হয়নি, তাই আমাদের হাত বাধা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শূন্য পদে বিজ্ঞপ্তি জারি করব। অনলাইনে ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।’

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের শিক্ষক ও অশিক্ষক পদের গোটা প্যানেলই বাতিল করে দেয়। সেই সঙ্গে ৩১ মে-র পদে শূন্য হওয়া পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারির জন্য নির্দেশও দেয়। যদিও সুপ্রিম কোর্টের ওই নির্দেশ না মানার হুঙ্কার ছেড়েছেন স্বঘোষিত যোগ্য শিক্ষকরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন করে পরীক্ষায় বসবেন না। এমনকি রাজ্য সরকার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তিও দিতে পারবে না। গত কয়েকদিন ধরেই বিক্ষোভের নামে বিকাশ ভবন-সহ বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছেন স্বঘোষিত যোগ্য শিক্ষকদের একাংশ।

এদিন দুপুরেই মুখ্যমন্ত্রী জানান, ‘বিকেল পাঁচটার সময়ে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন এবং সাংবাদিক সম্মেলন করে সরকারের সিদ্ধান্ত জানাবেন।’ ফলে জল্পনা শুরু হয় কী ঘোষণা করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব কিছু প্রস্তুত রাখছি। সুপ্রিম কোর্ট বললে পরীক্ষা দিতে হবে না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করার প্রক্রিয়া চলবে।  সকলকেই আইন মেনে চলতে হয়। আমরা বার বার বলেছি সকলকে যাতে চাকরি দেওয়া হয়, কারও যাতে চাকরি না আমরা চাই যে চাকরিহারাররা সকলে চাকরি ফিরে পাক। যত ক্ষণ রিভিউ না হচ্ছে, বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চালানো হবে।’

নতুন করে ৪৪ হাজার ২০৩ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, মোট শূন্য পদ ৪৪ হাজার ২০৩। নবম-দশম চাকরিহারাদের জন্য ২৩,২১২। একাদশ-দ্বাদশের জন্য ১২,৫১৪, গ্রুপ সি পদের সংখ্যা ২,৯৮৯ এবং গ্রুপ ডি পদের সংখ্যা ৫,৪৮৮।  গ্রুপ-সির জন্য অতিরিক্ত ৫৭১টি, গ্রুপ ডির জন্য অতিরিক্ত হাজার পদ তৈরি করা হচ্ছে। নবম-দশম শ্রেণির জন্য ১১,৫১৭ অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়েছে। একাদশ-দ্বাদশের জন্য ৬,৯১২ অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে। কাউন্সেলিং হবে ২০ নভেম্বর।’

যাঁদের চাকরি গিয়েছে, চাকরির বয়স পেরিয়ে গিয়েছে তাদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে জানিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ‘চাকরিহারারা বয়স পেরিয়ে গেলেও পরীক্ষায় বসতে পারবেন। যাঁরা কাজ করছেন অভিজ্ঞতার জন্য সুবিধা দেওয়া হবে।’

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

চিকেন মাটন ভুলে যাবেন! বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলের ডিম বিরিয়ানি

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?