আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কমিশনার ও সুপারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:এসপি- সিপিদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। শুধু আই সি ওসিদে’র ওপর আইন-শৃঙ্খলার ভার নয়। পুলিশ কমিশনার পুলিশ সুপারদেরও দায়িত্ব নিতে হবে। রাজ্যে পর পর খুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী(CM)। মঙ্গলবার মুখ্য সচিবকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই কড়া বার্তা দেন বলে সূত্রের খবর। সম্প্রতি কোচবিহার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। তৃণমূল নেতা কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে একাধিক তৃণমূলের নেতাদের নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। সামনের বছর বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলের নেতা কর্মীদের রাজনৈতিক নিশানা করছে দুষ্কৃতীরা। দিনে বা রাতে গুলি করে হামলা চালানো হচ্ছে বা খতম করে ফেলা হচ্ছে। পরপর এই ধরনের ঘটনা বাড়ায় বিরোধীরা রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে সুর চড়াতে শুরু করেছে।

তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন যে পুলিশ কমিশনারেট এলাকাগুলি রয়েছে তার পুলিশ কমিশনার সহ জেলার পুলিশ সুপারদের এই ধরনের ঘটনা রোধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র আইসি বা ওসিদে’র ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। নিয়মিত থানাগুলির সাথে যোগাযোগ রেখে বৈঠক করা এবং আগাম দুষ্কৃতিদের খবর পেলে তাদের বিরুদ্ধে অভিযান চালানো বেশি করে বেআইনি আগ্নেয়াস্ত্র ,গুলি, বোমা আটক করা এই ধরনের উদ্যোগ নিতে হবে।

যাতে অপরাধ সংগঠিত হতে না পারে। রাজ্য লগোয়া ঝাড়খণ্ড(Jharkhand) ,বিহার সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্রের চোরাচালান রোধে এবং দুষ্কৃতিদের আনাগোনা রুখতে পুলিশকে লাগাতার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। থানার আইসি(IC) এবং ওসিদে’র(OC) সঙ্গে ক্রাইম পরিসংখ্যান নিয়ে নিয়মিত বৈঠক করার পাশাপাশি কোথায় কি ধরনের অপরাধ দমনে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা নিয়ে নিয়মিত পুলিশ কমিশনার ও এসপিদে’র দেখভাল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির