আলোয় আলো কলকাতা, রাতেই বড়দিনের প্রার্থনায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরই বড়দিনের (CHRISTMAS DAY) প্রার্থনায় যোগ দেন মুখ্যমন্ত্রী। এবারেও তার ব্যতিক্রম হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোয় আলোয় সেজে উঠেছে অ্যালেন পার্ক, পার্ক স্ট্রিট, বো বারাক। উৎসবের শুরু হয়েছিল গত বুধবারেই। খ্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই রাত ১২ টায় প্রার্থনা হবে গির্জাগুলিতে। ওই প্রার্থনায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

প্রতি বছরই বড়দিনের (CHRISTMAS DAY) প্রার্থনায় যোগ দেন মুখ্যমন্ত্রী। এবারেও তার ব্যতিক্রম হবে না। নবান্ন সূত্রে খবর, বড়বাজারের একটি চার্চে এবারে প্রার্থনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

গত বুধবারেই খ্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেন্ট জেভিয়ার্সে। ওই দিন তিনি বলেছিলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’। বলেছিলেন, বাংলা বিভাজন জানে না। বঙ্গবাসী মিলনের উৎসবে বিশ্বাস করে। তাঁর বক্তব্য ছিল, শান্তির পথে, ইতিবাচক ভাবে চলার। বলেছিলেন, বিভেদ খুব বিপজ্জনক। ঐক্যই এগিয়ে চলার শক্তি।

রাজ্য সরকারের উদ্যোগে খ্রিস্টমাস ফেস্টিভ্যালে প্রতিদিনই থাকছে বিভিন্ন অনুষ্ঠান। সেখানে অংশ নেবেন বিশিষ্ট শিল্পীরা। শুধু কলকাতা নয় খ্রিস্টমাস ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর, কৃষ্ণনগর, আসানসোল এবং ঝাড়গ্রামেও।

বেহালা থেকে গ্রেফতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলের মালিক বীরেশ্বর মিত্র

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকরে টুকরে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী