কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাজুড়ে তুমুল উ‍ৎসাহ-উদ্দীপনার মধ্যে পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা। মা কালীর আরাধনায় মেতে উঠেছেন শাক্তরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধেয় কালীঘাট মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা দক্ষিণা কালীর কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করার পাশাপাশি মাটিতে বসে মাকে নিবেদন করা ভোগ-ও খেয়েছেন। পাশাপাশি ভক্তদেরও ভোগ বিলি করেছেন।

এদিন কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পরে বাঙালিকে দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার ফতোয়া দেওয়া বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবাকে নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বাগেশ্বর বাবার ফতোয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সন্ত, একজন বাবা, তার মত প্রকাশ করেছেন, যে গ্রহণ করবেন, যে গ্রহণ করার করবেন, যে গ্রহণ করার নয়, করবেন না। আমিও পুষ্পাঞ্জলি অষ্টমীর দিন সম্পূর্ণ সাত্ত্বিক আহার খাই। আমিও কার্তিক মাস দামোদর মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করি।  আবার বাঙালি হিসেবে মাছ দিয়ে মাকে যে ভোগ দেওয়া হয়, সেও গ্রহণ করি। পাঁঠা বলির প্রসাদও গ্রহণ করি। আজ মাকে দুপুরে যা দেওয়া হয়েছিল, মন্দিরের পুরোহিতরা তাই আমাকে দিয়েছেন। মাছের মাথা ছিল, মাছ ভাজা ছিল।’

উল্লেখ্য, সম্প্রতি হাওড়ায় এসে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্গাপুজোর সময়ে আমিষ খাওয়ায় বাঙালিকে ‘ভণ্ড’ বলে আক্রমণ করেছিলেন বিতর্কিত ধর্মগুরু ধীরেন্দ্রনাথ শাস্ত্রী। আসন্ন দুর্গাপুজোয় আমিষ পরিহার করে বাঙালিকে নিরামিষ খাওয়ার ফতোয়াও দিয়েছিলেন বাগেশ্বর বাবা। ইতিমধ্যেই তার ওই ফতোয়া রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে